'হারানো' কানের দুল মিলল স্বস্তিকার কাছে, বিতর্ক

সিঙ্গাপুরে একটি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে টলিউডের অনেকে সেখানে রয়েছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ সিঙ্গাপুরে রয়েছেন কয়েকদিন ধরে। সূত্রের খবর, শনিবার রাতে সিঙ্গাপুরের একটি শপিং মলে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সঙ্গে সুমন মুখোপাধ্যায়ও ছিলেন। দোকানিরা বিভিন্ন জিনিস দেখাচ্ছিলেন স্বস্তিকাকে। একজোড়া কানের দুলও দেখেন তিনি। কিন্তু সেটা কেনেননি। অথচ হঠাৎ উধাও হয়ে যায় দুলজোড়া। খোঁজাখুঁজি শুরু হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্বস্তিকার হাতে রয়েছে দুলগুলি। সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ৪৫ ডলারের বেশি দামের জিনিস না বলে নিলে তিন মাস পর্যন্ত জেল হতে পারে। ঘটনাচক্রে ওই দুলজোড়ার দাম ২৫০ ডলার।
যদিও দোকানিরা স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাননি। তাঁদের মতে, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল। এটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications