কী হতে চলেছে #আত্মনির্ভরভারত জনসভার অ্যাজেন্ডা, মমতার বিরুদ্ধে কোন অস্ত্রে শান দিচ্ছেন অমিত শাহরা

কী হতে চলেছে #আত্মনির্ভরভারত জনসভার অ্যাজেন্ডা, মমতার বিরুদ্ধে কোন অস্ত্রে শান দিচ্ছেন অমিত শাহরা

আম্ফান পরিস্থিতি সহ মমতা সরকারের একাধিক ব্যর্থতাকে হাতিয়ার করে একুশের প্রস্তুতিতে কোমর বেঁধে নামছে বিজেপি। ৯ জুন অমিত শাহের #আত্মনির্ভর ভারত জনসভায় ৯ দফা চার্জশিটকে হাতিয়ার করেই প্রচারের ময়দানে নামছেন।

৯ দফা চার্জশিট

৯ দফা চার্জশিট

আগেই মমতা সরকারের বিরুদ্ধে ৯ দফা চার্জশিট পেশ করে ফেলেছে বঙ্গ বিেজপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা। তাতে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা থেকে শুরু করে। আম্ফান পরিস্থিতি সামাল দিতে মমতা সরকারের ব্যর্থতা, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ ৯টি ব্যর্থতা তুলে ধরা হয়েছে। তাই নিয়ে ফেসবুক লাইভেও বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ।

 অমিতের জনসভার এজেন্ডা

অমিতের জনসভার এজেন্ডা

আগামী ৯ জুন ভার্চুয়ালি জনসভা করবেন অমিত শাহ। তাতে মমতার সরকারের একাধিক ব্যর্থতা তুলে ধরাই মূল অস্ত্র বলে মনে করা হচ্ছে। এই ৯ দফা চার্জশিটকে হাতিয়ার করেই মমতা সরকারের বিরুদ্ধে অস্ত্রে শান দেবেন বিজেপির সেনাপতি অমিত শাহ। এছাড়া মোদী সরকার ২.০-র সাফল্য তুলে ধরবেন তিনি।

 ১০ লাখ মানুষ সামিল হবেন

১০ লাখ মানুষ সামিল হবেন

রাজ্যে বিজেপির হাত শক্ত করতে কোমর বেঁধে নেমেছেন অমিত শাহরা। তারজন্যই করোনা আবহেই এই ভার্চুয়াল জনসভার তোরজোর। রাজ্যের ৮৮,০০০ বুথের মধ্যে ৬৫,০০০ লাইভ সম্প্রচার করা হবে অমিত শাহের এই বক্তব্য। প্রায় ১০ লাখ বিজেিপ কর্মী সমর্থক এই ভার্চুয়াল জনসভায় শরিক হতে চলেছেন বলে দাবি করেছে বিজেপি।

টার্গেট একুশের ভোট

টার্গেট একুশের ভোট

একুশের বিধানসভা ভোটকে টার্গেট করে ইতিমধ্যেই রাজ্য বিজেপিতে রদবদল করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সৌমিত্র খাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মুকুল রায়ের ক্ষমতাও বাড়ানো হয়েছে। দলে আসা নতুন হেভিওয়েটদের সামাল দেওয়াই এখন দিলীপ ঘোষেদের বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+