অযোধ্যার রায় বেরোনোর আগে রাজ্যবাসীকে গুরুত্বপূর্ণ পরামর্শ মমতার

অযোধ্যা মামলার রায় ঘোষণা হতে চলেছে। তার আগে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাগরিকদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালেন।

অযোধ্যার রায় বেরোনোর আগে রাজ্যবাসীকে পরামর্শ মমতার

মুখ্যমন্ত্রী বলেছেন, অযোধ্যা নিয়ে সংবাদ মাধ্যমে প্রচুর তথ্য সামনে আসছে। এবং শীঘ্রই রায় বেরোবে। আমরা সকলে তার জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শান্তি বজায় রাখার আবেদন করেছেন। আমিও একই আবেদন জানাচ্ছি।

তৃণমূলের বিধায়ক ও সাংসদদের কাছে মমতা আবেদন জানিয়েছেন যাতে তাঁরা তাঁদের নিজেদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব নেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রায় বেরোনোর পর দলের তরফে আর কেউ মুখ খুলবে না। একমাত্র তিনি যা বলার বলবেন।

মুখ্যমন্ত্রীর কথায়, আমরা সকলেই দায়িত্বশীল নাগরিক। এবং এটা আমাদের কর্তব্য যাতে দেশের ঐক্য এবং একাত্মতা কোনওভাবেই নষ্ট না হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+