ভবানীপুরই 'নিজের মেয়েকে চায় না', ভয়ে মমতা তাই নন্দীগ্রামে, টুইটে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

ভবানীপুরই 'নিজের মেয়েকে চায় না', ভয়ে মমতা তাই নন্দীগ্রামে, টুইটে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

ভবানীপুরে এবার প্রার্থী হচ্ছেন না মমতা। পিকের পরামর্শে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তাই নিয়ে কটাক্ষ করে টুইট করেছেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। টুইটে তিনি লিখেছেন, ভবানীপুরই আর নিজের মেয়েকে চায় না। সেকারণেই ভয়ে নন্দীগ্রামে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে দাঁড়ালে হেরে যাবেন বুঝতে পেরেই সাহজ দেখাননি তৃণমূল কংগ্রেস নেত্রী।

এবার নন্দীগ্রামে মমতা

এবার নন্দীগ্রামে মমতা

ভবানীপুরই ছিল এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। কিন্তু একুশের ভোটে সব হিসেব নিকেশ ওলট পালট করে দিয়ে ভবানীপুর কেন্দ্র শোভনদেব চট্টেপাধ্যায়কে দিয়ে দিয়েছেন মমতা। তিনি নিজে নন্দীগ্রাম কেন্দ্র থেকে ভোটে লড়বেন বলে ঘোষণা করেছে। আবার টালিগঞ্জ থেকে লড়তে পারেন। তবে ভবানীপুরে যে তিনি প্রার্থী হচ্ছেন না এটাই বড় কথা। আগামী ১০ মার্চ নন্দীগ্রামের জন্য মনোনয়ন জমা দেবেন তিনি।

বাবুলের কটাক্ষ

বাবুলের কটাক্ষ

ভবানীপুর কেন্দ্র থেকে মমতা প্রার্থী হচ্ছেন না জানার পরেই কটাক্ষ করে টুইট করেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। টুইটে তিনি লিখেছেন। ভবানীপুরই নিজের মেয়েকে চায় না। তাহলে আর বাংলা নিজের মেয়েকে চাইবে কীভাবে। ভবানীপুরে হারবেন আঁচ করেই ভয় পেয়ে মমতা নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে এবার তৃণমূলের স্লেগান বাংলা নিজের মেয়েকে চায়। এই স্লোগান সামনে রেখেই প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রামে বিজেপির কে

নন্দীগ্রামে বিজেপির কে

নন্দীগ্রামে এবার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু অধিকারী।দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই অনুরোধই জানিয়ে এসেছেন তিনি। নন্দীগ্রাম জয় শুভেন্দুর কাছে বড় চ্যালেঞ্জ। সেকারণেই নন্দীগ্রামে এবার হাইভোল্টেজ লড়াই হতে চলেছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেএয়ার পর থেকেই নন্দীগ্রাম আন্দোলন কার এই নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। নন্দীগ্রাম আন্দোলন কোনও রাজনৈতিক দলের নয় বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দেলন জনগণের তাই একা তৃণমূল কংগ্রেস এর ক্রেডিট নিতে পারে না বলে দাবি করেছেন শুভেন্দু।

নন্দীগ্রাম আন্দেলনই ফ্যাক্টর

নন্দীগ্রাম আন্দেলনই ফ্যাক্টর

২০০৭ সালে বামে দুর্গে ফাটল ধরিয়ে মমতা বন্দ্যোপধ্যায়কে ক্ষমতায় অনেছিল এই নন্দীগ্রাম আর সিঙ্গুর আন্দোলন। তাতে অন্যতম ছিল নন্দীগ্রাম আন্দোলন। বামেদের অপশাসনের পতন ঘটিয়েছিল নন্দীগ্রাম এমনই মনে করে শাসক দল তৃণমূলকংগ্রেস । আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হয়েছিল এই আন্দোলন এমনই মনে করে তারা। সেই এক তরফা দাবিেক নস্যাৎ করে দিতেই শুভেন্দুর এই নন্দীগ্রাম চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+