West Bengal Weather Update: নববর্ষে গরম থেকে স্বস্তি, ঝড়বৃষ্টি হবে জেলায় জেলায়; জানুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: সোমবার বিকেল হতেই কালবৈশাখী হয়েছে জেলায় জেলায়। ঝড়বৃষ্টির জেরে খানিকটা কমেছে তাপমাত্রা। সোমের পর মঙ্গলবারেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার নববর্ষের দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দোসর হবে দমকা ঝোড়ো হাওয়া।

পয়লা বৈশাখে গরমজনিত অস্বস্তি থাকছে না। গরম থেকে স্বস্তি পেতে পারেন বঙ্গবাসী। এদিন কলকাতা সহ রাজ্যের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে একাধিক জেলায়। কালবৈশাখীর দাপটে দমকা হাওয়া বইতে পারে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধামন ও পশ্চিম বর্ধমান এবং নদিয়াতে। বিকেল হতেই ঘনাবে আঁধার। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি নামবে জেলায় জেলায়।

KALBAISHAKHI

দমকা হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বনিম্ন ৩০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা খানিকটা কমে ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সপ্তাহের শেষ দিন পর্যন্ত একইরকম আবহাওয়া থাকতে পারে।

Take a Poll

বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। যার ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় ঝড়বৃষ্টি চলবে বলেই তাই পূর্বাভাস। বাংলাদেশ ও তার আশেপাশে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ঘূর্ণাবর্ত বিরাজ করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। অপরদিকে পশ্চিম মধ্যপ্রদেশ থেকে বিস্তৃত হয়ে পূর্ব মধ্যপ্রদেশ,ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করেছে অপর একটি অক্ষরেখা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও উত্তরবঙ্গেও তাপমাত্রার হেরফের হবে না। মঙ্গলবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+