দোলের আগেই কলকাতা জুড়ে ঝেঁপে বৃষ্টি নামবে! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে

দোলের আগেই কলকাতা জুড়ে ঝেঁপে বৃষ্টি! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে

'বসন্ত এসে গেছে'.. তবুও তাতে মিশে গিয়েছে অকাল শ্রাবণ। নাছোড়বান্দা বৃষ্টি দোলের আগেও একই মেজাজে থাকবে কি না, তা নিয়ে জল্পনা চলছেই! আর তারই মাঝে আবহাওয়া ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে দিল হাওয়া অফিস।

আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি!

আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি!

রবিবার পার হতেই ফের একবার বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা। আগামী ৪৮ ঘণ্টায় ফের বৃষ্টি হতে পারে শহর থেকে শহরতলী জুড়ে। এমনই দাব হাওয়া অফিসের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে খবর।

কেন ফের একবার বৃষ্টি!

কেন ফের একবার বৃষ্টি!

হাওয়া অফিস সূত্রে খবর, মার্চ মাসের শুরুতেই প্রথম সপ্তাহেই এই প্রবল বৃষ্টিপাত চলবে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে শহর জুড়ে। পশ্চিমী ঝঞ্ঝার ডেরে এমনটা হতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে।

 বাংলার কোন কোন অংশে বৃষ্টির পূর্বাভাস

বাংলার কোন কোন অংশে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে, তেমন উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের প্রবল দাপট বাড়ার সম্ভাবনা। ফলে দোলের আগে দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে খবর।

বৃষ্টির সঙ্গে ঠান্ডার দাপট

বৃষ্টির সঙ্গে ঠান্ডার দাপট

বৃষ্টিপাত হলেও ভোরের দিকে ঠান্ডার দাপট একই থাকবে। এদিকে ভিজতে চলেছে, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা।

তাপমাত্রার তারতম্য

তাপমাত্রার তারতম্য

রবিবার তাপমাত্রার পারদ সর্বনিম্নভাবে ছুঁয়েছে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই তাপমাত্রার সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করছে ১৯ ডিগ্রির আশপাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+