বাংলায় ঝেঁপে বৃষ্টির তোড় দোলের আগেও চলবে ! কী বলছে আবহাওয়ার রিপোর্ট

গত কয়েকদিনে রাজ্য দেখেছে ফাল্গুনের শেষ লগ্নে বৃষ্টির দাপট। আর সেই রেশ আগামী কয়েকদিন অর্থাৎ দোলেও রাজ্যবাসীকে ভোগান্তি 'উপহার' দেবে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা! তবে সপ্তাহান্তের শুরুর বৃষ্টি অনেককেই স্বস্তি দিয়েছে। এমন পরিস্থিতিতে , দেখে নেওয়া যাক ৯ মার্চ দোলের আগে বাংলায় আবহাওয়ার পরিস্থিতি কোনদিকে যাচ্ছে।

বৃষ্টির গতিবিধি কেমন?

বৃষ্টির গতিবিধি কেমন?

রাত পোহালেই দোল। তার আগে রাজ্যে বৃষ্টির দাপট অব্যাবত থাকবে বলেই মনে করা হচ্ছে। এদিকে, গত কয়েকদিনের বসন্তের অকাল বর্ষণের জেরে বাংলায় আলু চাষে বিপুল ক্ষতি হতে শুরু করেছে। এমন অবস্থায় আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টি 'মেজাজে ' থাকবে বলে খবর!

 দোলের দিন কি কমতে পারে বৃষ্টি?

দোলের দিন কি কমতে পারে বৃষ্টি?

আবহাওয়ার রিপোর্ট বলছে, দোলের আগে খানিকটা বৃষ্টির তেজ কমে যেতে পারে। মেঘ বৃষ্টি রোদের এই খেলার মধ্য দিয়েই দোলের পর্ব বাঙালি কাটিয়ে উঠতে চলেছে আগামী সোমবার। মনে করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির তেজ খানিকটা কমতে পারে। ফলে তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার থেকেই শুরু হতে চলেছে।

কেন এমন অকাল বর্ষণ?

কেন এমন অকাল বর্ষণ?

গত ২ দিনে রাজ্যবাসী বসন্তের বৃষ্টি গায়ে মেখেছে। এদিকে, আবহাওয়াবিদদের দাবি, পশ্চিমি ঝঞ্ঝাই এমন দাপুটে বৃষ্টির অন্যতম কারণ। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস জলীবাষ্প সহ দক্ষিণা বায়ু প্রচুর পরিমাণে রাজ্যে ঢুকছে।

সরাটা দিন, ..মেঘলা আকাশ..

সরাটা দিন, ..মেঘলা আকাশ..

বসন্তের রঙের মরশুমে আকাশের মুখ আগামী ২৪ ঘণ্টাতেও ভার থাকবে। ফাগ মাখার মরশুমে বসন্তের শেষে আবহাওয়ার এমন মুখ ভার করা মেজাজেরই আশঙ্কা করা হচ্ছে। কোথাও কোথাও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

তাপমাত্রা গতিবিধি

তাপমাত্রা গতিবিধি

গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। যার জেরে মার্চেও গরমের দাপট এখনও দেখা যায়নি বাংলায়। এদিকে, গতকাল শহরের স্রবনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। যা স্বভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+