West Bengal Weather Update: বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ! ধেয়ে আসছে প্রবল.. ফের কী তাহলে?

West Bengal Weather Update: প্রায় শেষ হতে চলল নভেম্বর! কিন্তু এখনও পর্যন্ত পড়ল না জাঁকিয়ে ঠান্ডা। যদিও ভোরবেলায় বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। একটা ঠান্ডা অনুভূতি দিচ্ছে। বন্ধ করতে হচ্ছে পাখা। যদিও বেলা বাড়তেই বদলে যাচ্ছে পরিস্থিতি। ক্রমশ বদলে যাচ্ছে পরিস্থিতি। গায়ে রাখা যাচ্ছে না গরম জামা। কিন্তু কেন এমন অবস্থা?

এখনও পর্যন্ত সেভাবে কেন ঠান্ডা পড়ছে না? হাওয়া অফিস জানাচ্ছে, শীতের মাঝেই কাঁটা নিম্নচাপ। এর ফলে আগামী কয়েকদিন তাপমমাত্রা নতুন করে কমার কোনও সম্ভাবনা নেই। এমনকি ধীরে ধীরে পরিস্থিতির (West Bengal Weather Update) বদল হতে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

West Bengal Weather Update

West Bengal Weather Update: অতি গভীর নিম্নচাপ

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে West Bengal Weather Update) । যা কিনা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও গভীর হতে পারে। তবে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না বলেই দাবি আবহাওয়াবিদদের। এটি ক্রমশ শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা বদল হবে না বলেই পূর্বানভাস।

West Bengal Weather Update: পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট

তবে কিছুটা হলেও ঠান্ডার প্রভাব বেশি থাকবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ঠান্ডা দাপট কিছুটা হলেও বেশি হতে পারে। এমনকি পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় সহ বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট বেশি থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিস্কার থাকবে।

West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণের বাকি জেলাতে আগামীও কয়েক নতুন করে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই West Bengal Weather Update) । ফলে সকালের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি লাগলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বদলে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গেও বষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ধীরে ধীরে সেখানে ঠান্ডা বাড়ছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পঙ সহ পাহাড়ি অঞ্চলগুলিতে পারদ কমছে। অন্যদিকে উত্তরের একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে বলেও হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+