Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Weather Update: তাপপ্রবাহের পূর্বাভাস একাধিক জেলায়, ভয়ঙ্কর গরম পড়বে এপ্রিলে! জানুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: মার্চ শেষেই দহনজ্বালা দক্ষিণবঙ্গজুড়ে। ৩৭ ডিগ্রির কাছে চলে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তীব্র গরম থেকে কোনওভাবেই রেহাই মিলবে না। বরং তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলেই পূর্বাভাস। চলতি সপ্তাহের গোটাটাই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যজুড়ে।

শনিবারের পর রবিবারও তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যে। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পুরুলিয়া ও বাঁকুড়া তাপপ্রবাহ চলেছে। রবিবারও ৪ জেলায় তাপপ্রবাহ বইতে পারে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। রবিবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত।

Hot

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্বাভাবিকের থেকে বেশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার কলকাতা-সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরমজনিত অস্বস্তি। ১ এপ্রিল খুব সামান্য কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস। তবে তারপর ফের হুড়মুড়িয়ে চড়বে পারদ। সপ্তাহ শেষে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।

Take a Poll

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনাই দক্ষিণবঙ্গে নেই। তবে দক্ষিণবঙ্গ যখন প্রবল গরমে পুড়বে, তখন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। রবিবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী তিন থেকে চারদিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে শুক্রবার থেকে তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গে।

এদিকে, উত্তর পূর্ব অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সোমবার থেকে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, কর্ণাটক ও অন্ধ্র উপকূলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাবে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মধ্য ভারতে আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তর ভারতে আগামী ২৪ ঘণ্টায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ও তারপর ধীরে ধীরে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+