West Bengal Weather: নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে বাংলার কোন কোন জেলা, সপ্তাহ শেষের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

West Bengal Weather: বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার ওপরে থাকা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

weather

বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এর মধ্যে আলিপুরদুয়ারের কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির জন্য উল্লেখযোগ্য তেমন কোনও পূর্বাভাস নেই।

শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও।

শুক্রবারের জন্য এখনও ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ, তেমন কোনও পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে নেই। শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

বৃহস্পতিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬.৯ মিলিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৭.৩)
দমদম (২৬.৬ )
দিঘা (২৬.১)
মেদিনীপুর (২৬.৫)
কৃষ্ণনগর (২৫.৪)
বাঁকুড়া (২৫.৭)
শ্রীনিকেতন (২৫.৬)
বহরমপুর (২৭.৪)
বর্ধমান (২৩)
পানাগড় (২৮ )
আসানসোল (২৫.৪)
পুরুলিয়া (২৩.১)
দার্জিলিং (১৬.৪)
কালিম্পং (১৯.৮)
কোচবিহার (২৬.৬)
মালদহ (২৭ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+