হেমন্তের শুরুতেই বাংলায় তাপমাত্রার পারদ কোনদিকে! কী বলছে আবহাওয়ার রিপোর্ট

কার্তিক মাসের তৃতীয় দিন আজও শহরে আর্দ্রতা জনিত হাসফাঁসানি চরমে। দুর্গাপুজোর আগে থেকে যে অস্বস্তি শহরে ছিল তা এখনও পর্যন্ত ধরে রেখেছে হেমন্তের আবহাওয়া।

কার্তিক মাসের তৃতীয় দিন আজও শহরে আর্দ্রতা জনিত হাসফাঁসানি চরমে উঠছে। দুর্গাপুজোর আগে থেকে যে অস্বস্তি শহরে ছিল তা এখনও পর্যন্ত ধরে রেখেছে হেমন্তের আবহাওয়া। গোটা দুর্গাপুজোয় বৃষ্টি-অসুরের চোখ রাঙানির পর কালীপুজো থেকে ভাইফোঁটায় বাঙালির উৎসবের মেজাজ আদৌ কি বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে উঠবে? এই কৌতূহল নিয়েই এদিন অস্বস্তি বাড়িয়েছে সোমবারের তাপমাত্রা।

কার্তিকেও অস্বস্তি চরমে!

কার্তিকেও অস্বস্তি চরমে!

বর্ষা বিদায়ের পর আর্দ্রতার অস্বস্তিতে রাজ্যের দক্ষিণভাগ রীতিমতো ত্রস্ত। এমন একটা সময় ভোরের হিমেল হাওয়া ছাড়া সেভাবে কিছুই পাওনার খাতায় মিলছে না বাঙালির। বেলা গড়াতেই গরমের একই অস্বস্তি এখনও পর্যন্ত বর্তমান।

 আজকের তাপমাত্রা

আজকের তাপমাত্রা

এদিন , কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। শহর ও শহরের পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ সর্বোচ্চ ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

 আর্দ্রতার পরিমাণ কত?

আর্দ্রতার পরিমাণ কত?

হেমন্তের শুরুতেই তাপমাত্রার পারদ যেমন অস্বস্তিকর পর্যায়ে রয়েছে। তেমনই আর্দ্রতার পরিমাণও রয়েছে চরমে। সোমবারের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, আর নূন্যতম ৫৮ শতাংশ। ফলে শীতের আমেজ সেভাবে না পড়লেও অস্বস্তির মাত্রা এখনও তুঙ্গে বাংলার বিভিন্ন জেলায়। a

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+