Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল আড়াই ডিগ্রি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে আকাশ পরিষ্কার। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, এবার আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় আড়াই ডিগ্রি বেড়েছে। উল্লেখ করা প্রয়োজন, মঙ্গলবার গভীর রাতের দিকে পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বৃষ্টি হয়।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া

বুধবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন ও বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বুধবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮১ শতাংশ এবং ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হবে আরও বেশি জেলায়! বাংলায় আবহাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দফতরের
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৭.৭)
বহরমপুর (১৮)
বাঁকুড়া ( ১৭.৪)
বর্ধমান (১৬)
কোচবিহার ( ৫)
দার্জিলিং
কালিম্পং (৯.৫)
দিঘা (১৮.৬)
কলকাতা ( ১৯.১)
দমদম (১৮.৪)
কৃষ্ণনগর (১৬)
মালদহ ( ১৭.৩)
মেদিনীপুর (১৮.৬)
পুরুলিয়া (১৫.১)
শিলিগুড়ি (১২.৬)
শ্রীনিকেতন (১৬.৪)
সুন্দরবন (১৭.৫)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+