পরিযায়ী অতিথিকে নিয়ে কিছু বলব না, নন্দীগ্রামে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে মমতা ইঙ্গিত করে কটাক্ষ শুভেন্দুর

পরিযায়ী অতিথিকে নিয়ে কিছু বলব না, নন্দীগ্রামে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে মমতা ইঙ্গিত করে কটাক্ষ শুভেন্দুর

পরিযায়ী অতিথি নিয়ে কিছু বলব না। নন্দীগ্রামে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বহিরাগত বলে বিঁধলেন শুভেন্দু অধিকারী। চণ্ডীপাঠ নিয়ে মমতাকে পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন শুভেন্দু অধিকারী দাবি করেছেন তিনিও চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হন। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কর্মিসভায় দাবি করেছিলেন তিনি ব্রাহ্মণের সন্তান প্রতিদিন চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হন। তাঁকে হিন্দু ধর্ম শেখাতে আসছেন।

মমতাকে নিশানা

মমতাকে নিশানা

নন্দীগ্রাম একেবারে ব্যাটেল গ্রাউন্ড হয়ে উঠেছে। একুশের মহারণের কুরুক্ষেত্র যেন এই নন্দীগ্রাম। একদিকে মমতা আর অন্য দিকে শুভেন্দু অধিকারী। দুইয়ে মিলে জোর টক্কর চলছে। বুধবার নির্বাচনী কার্যালয়ে উদ্বেধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে পরিযায়ী অতিথি বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু নিজে নন্দীগ্রামের ভোটার আর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ভোটার সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলেই দাবি করেছেন শুভেন্দু। অন্যদিকে তিনি ভূমিপুত্র। কাজেই তাঁর জোর বেশি সেটাই বারবার প্রমাণ করতে চেয়েছেন শুভেন্দু।

 চণ্ডীপাঠ নিয়ে আক্রমণ

চণ্ডীপাঠ নিয়ে আক্রমণ

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কর্মিসভায় বিজেপিকে নিশানা করে বলেছিলেন, আমি ব্রাহ্মণের সন্তান। চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বেরোই। আমাকে হিন্দু ধর্ম শেখাতে আসছে। তার পাল্টা জবাবে শুভেন্দু আজ বলেছেন তিনিও ব্রাহ্মণের সন্তান প্রতিদিন চণ্ডীপাঠ করেন। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বহিরাগত বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল বিজেপির এই বহিরাগত আক্রমণের জবাব দিয়ে মমতা বলেছেন বহিরাগত হলে রাজ্যের মুখ্যমন্ত্রী হলাম কী করে।

 মমতার মনোনয়ন

মমতার মনোনয়ন

আজই আবার মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে একটি বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। সেখানেই রয়েছেন মমতা। আজই তিনি হলদিয়ায় প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দিতে যাবেন। গতকাল থেকে নন্দীগ্রামের একেবারে ঘরের মেয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বাড়িতে তিনি রয়েছেন সেই বাড়ির সামনে চলছে হরিনাম সংকীর্তন। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে শিবমন্দিরে পুজো েদবেন মমতা। সেখান থেকে হলদিয়ায় গিয়ে রোড শো করে মনোনয়ন পত্র জমা দেবেন মমতা।

পুজো দিলেন শুভেন্দু

পুজো দিলেন শুভেন্দু

গতকাল নন্দীগ্রামে জানকী নাথ মন্দিরে পুজো দিয়েছিলেন মমতা। আজ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের আগে সেই মন্দিরেই পুজো দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ১২ মার্চ হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দেবেন তিনি। সেদিন নন্দীগ্রামে তাঁর হয়ে প্রচার করবেন মিঠুন চক্রবর্তী এবং স্মৃতি ইরানি। এমনই খবর পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+