দ্বিতীয় দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার আসনগুলিতে লোকসভা নির্বাচনের ফলাফলে হাওয়া কোনদিকে ছিল
দ্বিতীয় দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার আসনগুলিতে লোকসভা নির্বাচনের ফলাফলে কার পাল্লা ভারী ছিল, একনজরে তথ্য
রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের দ্বিতীয় দফার ভোট। এই নির্বাচনের পর্বে ৩০ টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। দেখা যাক, দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে ফলাফল কেমন ছিল।

নজরে দক্ষিণ ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনায় কার্যত ২০১৯ সালের লোকসভা ভোটে সেভাবে মোদী সুনামি চমক দেখাতে পারেনি। এই জেলায় আগামীকাল গোসাবা , পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগরে ভোট। এই বিধানসভা আসনে লোকসভা ভোটের নিরিখে কী পরিস্থিতি ছিল দেখা যাক।

গোসাবা ,পাথরপ্রতিমায় দাপটে তৃণমূল
দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূল প্রায় ১ লক্ষের বেশি ভোট পেয়ে এগিয়ে যায়। বিজেপি সেখানে ৭২ হাজারের সামান্য বেশি কিছু ভোট পেয়েছিল। বামেদের দখলে ভোট ছিল ৩ হাজারের কিছু বেশি। মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাথর প্রতিমা কেন্দ্রেও তৃণমূল ১ লাখের বেশি ভোট পেয়ে যায়। বিজেপি এখানেও ৭৭ হাজারের ঘরে ভোট পায়। বামেরা এখনে ১৭ হাজারের সামান্য বেশি ভোট পেয়েছিল লোকসভায়।

কাকদ্বীপ ,সাগরের পরিস্থিতি
কাকদ্বীপে তৃণমূলের এবারের তুরুপের তাস মন্টুরাম পাখিরা। বিজেপির প্রার্থী দীপঙ্কর জানা। এই কেন্দ্রে লোকসভা ভোটে ১,০৬,২০৩ ভোট পায় তৃণমূল কংগ্রেস। বিজেপি সেই ভোটে পেয়েছিল ৮০ হাজারের সামান্য বেশি কিছু ভোট। সিপিএম ছিল ৯ হাজারের বেশি ভোটে। সাগর আসনেও তৃণমূলের জয়জয়কার ছিল। সেখানে লোকসভা ভোটে ১,১৯,০৭০ ভোট পায় তৃণমূল। বিজেপি পেয়েছিল ৮৭,০৫৮ ভোট। সিপিএমের দখলে ছিল ১৩ হাজারের কিছু বেশি ভোট।

২০১৬ সালের বিধানসভার নিরিখে দক্ষিণ ২৪ পরগনার ফলাফল
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা কেন্দ্রে ৩১ আসনে তৃণমূল ২৯ টিতেই দাপট ধরে রাখে। ২ টি আসনে জেতে বামেরা। বাকি কোনও দলই সেবার দক্ষিণ ২৪ পরগনার বুকে দাঁত ফোটাতে পারেনি!












Click it and Unblock the Notifications