বিজয়ার সিঁদুর খেলার মাঝেই শুরু আরও এক মাতৃবন্দনার আয়োজন! সাজো সাজো রব চন্দননগরে
এমন গোধূলীবেলায় সূর্যাস্তের সঙ্গেই যেন মিশে যায় সিঁদূর খেলার রঙ। আকাশে , বাতাসে আজ বিদায়ের সুর। ঘরের মেয়ে উমাকে আজ যে পাড়ি দিতে হবে শিবভূমি কৈলাসের পথে।
এমন গোধূলীবেলায় সূর্যাস্তের সঙ্গেই যেন মিশে যায় সিঁদূর খেলার রঙ। আকাশে , বাতাসে আজ বিদায়ের সুর। ঘরের মেয়ে উমাকে আজ যে পাড়ি দিতে হবে শিবভূমি কৈলাসের পথে। তাই দুর্গাদশমীর শেষ লগ্নে আজ মন ভারাক্রান্ত করেই সিঁদুর খেলা, ঢাকের বাদ্যি আর মিষ্টিমুখে চলছে উমা-বরণের পালা। সঙ্গে সজল নয়নে রয়েছে 'আবার এসো মা' -এর বার্তা। বাংলার বিভিন্ন অংশে যখন ছবিটা খানিকটা এরকম, তখন হুগলির চন্দননগরে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। সেখানে শুরু হয়েছে আরও এক মাতৃবন্দনার আয়োজন।

দুর্গাপুজোর বিজয়ার দিন চন্দননগরে পালিত হয় মা জগদ্ধাত্রীর কাঠামো পুজো। এদিনও তার অন্যথা হয়নি। নিয়ম মেনে, রীতি মেনে এদিনও এই ঐতিহাসিক শহরে পালিত হয়েছে জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো। শারদার বিদায়ের সুরের মাঝেই হেমন্তিকার আগমনে এই ঐতিহাসিক নগরী ক্রমেই সেজে উঠছে নিজের ঔজ্জ্বল্য ধরে রেখে।

এদিনও এলাকার বিভিন্ন পুজো কমিটির তরফে প্রথা মেনে আয়োজিত হয়েছে জগদ্ধাত্রীর কাঠামো পুজো। এই পুজোর মধ্য দিয়েই বাংলা আরও এক মাতৃশক্তি বন্দনার জন্য উৎসবের মেজাজের পারদ চড়তে শুরু করল।












Click it and Unblock the Notifications