অভিযানের ছয়ঘন্টা পরেও নিউটাউনের ফ্ল্যাটে পঞ্জাবের দুই গ্যাংস্টারের দেহ, উদ্ধার কয়েকলক্ষ টাকা, প্রচুর অস্ত্র
নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে দুপুরে এনকাউন্টারে (new town encounter) মৃত্যু পঞ্জাবের (punjab) দুই গ্যাংস্টারের। আহত হয়েছেন রাজ্য পুলিশের এসটিএফ(stf) -এর এক ইনস্পেক্টর। দুই দুষ্কৃতীর মাথার দামও ছিল কয়েকলক্ষ টাকা। অন্যদিক
নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে দুপুরে এনকাউন্টারে (new town encounter) মৃত্যু পঞ্জাবের (punjab) দুই গ্যাংস্টারের। আহত হয়েছেন রাজ্য পুলিশের এসটিএফ(stf) -এর এক ইনস্পেক্টর। দুই দুষ্কৃতীর মাথার দামও ছিল কয়েকলক্ষ টাকা। অন্যদিকে এনকাউন্টারের ছয় ঘন্টা পরেও ফ্ল্যাটে ছিল দেহ। তবে ফ্ল্যাট থেকে প্রচুর অস্ত্র এবং টাকা উদ্ধার করেছে এসটিএফ। ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি।

পাকা খবর থেকেই অভিযান
এদিন রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, কয়েকদিন ধরেই দুষ্কৃতীদের খোঁজ করা হচ্ছিল। এদিনই পাকা খবর আসে। তারপরেই অভিযান চলে। আত্মসমর্পণ করতে বললে গুলি চালায়। তখন পাল্টা গুলি চালায় এসটিএফ। ঘটনায় দুজনের মৃত্যু হয়। এসটিএফ-এর একজন আহত হন। এসটিএফ-এর ইনস্পেক্টর আহত অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে বেলা বারোটা নাগাদ পাকা খবর আসে। তখন থেকেই অভিযানের প্রস্তুতি শুরু হয়। এসটিএফ এলাকায় যায় তিনটে সাড়ে তিনটে নাগাদ। রেইকি করে অভিযান শুরু করতে কিছুটা সময় লাগে। আবাসনের বি-১৫৩-র ২০১ নম্বর ঘরে ছিল দুষ্কৃতীরা।

একজনের মাথার দাম ১০ লক্ষ, অপরজনের ৫ লক্ষ টাকা
রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, তারা পঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। ইতিমধ্যেই পঞ্জাব পুলিশের একটি দল কলকাতায় এসেছে পৌঁছেছে। এদিন যে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে জয়পাল ভুল্লারের মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা এবং অপরজন জসপ্রীত জাসসি ৫ লক্ষ টাকা। পঞ্জাব পুলিশের তরফে দুষ্কৃতীদের পরিচয়ও জানানো হয়েছে রাজ্য পুলিশকে।

উদ্ধার অস্ত্র, টাকা
এসটিএফ-এর তরফে জানানো হয়েছে সুখবৃষ্টি আবাসনের বি-১৫৩-র ২০১ নম্বর ঘরে তল্লাশি চালিয়ে ৫ টি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৮৯ রাউন্ড গুলি এবং ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ
জয়পাল ভুল্লার একটা সময়ে মেধাবি ছাত্র থাকলেও, একাধিক খুন, ডাকাতি ও তোলাবাজিতে অভিযুক্ত। একটি ব্যাঙ্ক থেকে ৩০ কেজি সোনা লুটে অভিযুক্ত। তার বিরুদ্ধে ৪০টির বেশি মামলা রয়েছে। তুলনায় কম যায় না জসপ্রীত জাসসিও। ১৫ মে লুধিয়ানায় ২ পুলিশকর্মীকে খুন করে পালিয়ে বাংলায় আসে ২ গ্যাংস্টার। ২২ মে থেকে নিউটাউনে ফ্ল্যাট ভাড়া নেয়।












Click it and Unblock the Notifications