Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panchayat Election Results 2023: জেলা পরিষদে ফুল মার্কস, ১৩ জেলায় বিরোধী শূন্য জয় তৃণমূল কংগ্রেসের

একুশের ভোটের মতো পঞ্চায়েতে জেলা পরিষদে রেকর্ড ভোট পেয়ে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। একেবারে ২০-তে কুড়ি পেয়েছে তারা। ২০ টি আসনেই জয়লাভ করেছে শাসক দল। শুধু জয়লাভই করেনি ৮টি আসন একেবারে বিরোধী শূন্য করে জিতেছে।

যাকে বলে ক্লিন সুইপ। সার্বিক ভাবে সব পঞ্চায়েতেই ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির দাপটে থাকা উত্তরবঙ্গ, জঙ্গলমহল সব জায়গাতেই ভাল ফল করেছে। উল্টে ধাক্কা খেয়েছে বিজেপি শিবির। উত্তরবঙ্গে পঞ্চায়েতে এবার ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামকে বাদ দিয়ে ধরলে পূর্বমেদিমনী এবং পশ্চিম মেদিনীপুরেও ভাল ফল করেছে শাসক দল।

Panchayat Election Results 2023

জেলা পরিষদের ফল প্রকাশ্যে আসতেই দেখা গেল একেবারে ২০-তে কুড়ি পেয়েছে তৃণমূল কংগ্রেস। অনুব্রতহীন বীরভূম থেকে শুভেন্দুর দাপটে থাকা নন্দীগ্রাম। সর্বত্রই তৃণমূলের জয়জয়কার। বিরোধীরা দাঁতক ফোটাতে পারেনি বললেই চলে।

রাজ্যের ৮ জেলায় একেবারে বিরোধী শূন্য হয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে উত্তরবঙ্গের চার জেলা রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিজের গড়েও হার স্বীকার করতে হয়েছে বিজেপিকে। আর দক্ষিণবঙ্গের ৯ জেলায় খাতাই খুলতে পারেনি িবরোধীরা। অর্থাৎ রাজ্যের ১৩টি জেলায় বিরোধী শূন্য জয় পয়েছে তৃণমূল কংগ্রেস।

২০২৪-র লোকসভা ভোটের আগে পঞ্চায়েতে শাসক দলের এই ফলাফল দলীয় কর্মীদের আরও চাঙ্গা করবে তাতে কোনও সন্দেহ নেই। সেই সঙ্গে ভাবিয়ে তুলেছে বিরোধী শিবিরকেও। এবার কোন পথে হাঁটবে বিজেপি। কারণ একুশের বিধানসভা ভোট থেকে শুরু করে পুরসভা ভোট এবং সর্বশেষ পঞ্চায়েত ভোট। তিনটি ভোটেই বিচ্ছিরি রকম ভােব হেরেছে বিজেপি। দিলীপ থেকে সুকান্ত কারোর নেতৃত্বই কাজে দেয়নি। শুেভন্দু অধিকারী একা নন্দীগ্রাম নিয়েই পড়ে থেকেছেন। কিন্তু লোকসভা ভোটে তো শুধু নন্দীগ্রাম নিয়ে পড়ে থাকলে হবে না। সেক্ষেত্রে কোব পথ বেছে নেবে গেরুয়া শিবির।

Panchayat Election Results 2023

জঙ্গল মহলে এবার পঞ্চায়েত ভোেট যে ফলাফল প্রকাশ্যে এসেছে তাতে আদিবাসীদের আস্থা থেকে বিজেপির উপর থেকে সরে গিয়েছে সেটা স্পষ্ট। কুড়মিরা পুরুলিয়ায় ভাল ফল করেছে। জঙ্গলমহলে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। এবার সামনে লোকসভা ভোট কী করবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+