হামলার আশঙ্কা! বেশির ভাগ বিজেপি বিধায়ককেই কেন্দ্রীয় নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক

ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত বাংলা। ভোটের সমস্ত প্রক্রিয়া মিটে গেলেও এখনও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। গত ২৪ ঘন্টা আগেও ঘাটালের বিজেপি বিধায়ককে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় তাঁর গা

ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত বাংলা। ভোটের সমস্ত প্রক্রিয়া মিটে গেলেও এখনও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। গত ২৪ ঘন্টা আগেও ঘাটালের বিজেপি বিধায়ককে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি।

বিজেপি মনে করছে, রাজ্যে যা পরিস্থিতি তাতে সুরক্ষিত নন বিজেপি বিধায়ক। সে কারণে বঙ্গ বিজেপির তরফে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রককে বাহিনী আপাতত কয়েকদিন রাখার ব্যাপারে জানানো হয়। সেই মতো কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বিজেপি বিধায়করা।

বেশির ভাগ বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তার সুবিধা

বেশির ভাগ বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তার সুবিধা

এবারের বাংলার ভোটে তেমন ভালো ফল হয়নি বিজেপির। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই আক্রান্ত হতে হচ্ছে বিজেপি নেতা-করমিদের। বাদ যাচ্ছেন না বিধায়ক, সাংসদরাও। এই অবস্থায় দলের বেশির ভাগ বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তার সুবিধা পেলেন। এখন মোট ৭৫ জন বিধায়কের মধ্যে বিভিন্ন ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তার সুবিধা পাচ্ছেন ৬৬ জন। এর মধ্যে ৬১ জন পেয়েছেন এক্স ক্যাটিগরির নিরাপত্তা। যাতে সব সময় কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। এ ছাড়াও ৩ জন বিধায়ক ওয়াই ও ২ জন জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন। বিধানসভা ভোটে জিতেও বিধায়ক পদ ছেড়ে দেওয়া বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামাণিকও আগে থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পান।

আগে থেকেই অনেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পান

আগে থেকেই অনেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পান

আগে থেকেই বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান। বিজেপিতে যোগ দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ও একই রকম নিরাপত্তা পান আগে থেকেই। এ ছাড়াও দ্বিতীয়বারের বিধায়ক মনোজ টিগ্গা-সহ কয়েকজন রয়েছেন এই তালিকায়। খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও প্রার্থী হওয়ার সময় থেকেই নিরাপত্তা পাচ্ছেন। তাঁর জন্য ওয়াই ক্যাটেগরি এখনও বহাল থাকছে। বিজেপি-র দাবি, রাজ্যে যে ভাবে নির্বাচন পরবর্তী গোলমাল চলছে তাতে অনেক বিধায়কের উপর হামলার আশঙ্কা রয়েছে। সেই কারণেই দলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মেনেই এই নিরাপত্তা।

কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন শিশির-দিবেন্দ্যু

কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন শিশির-দিবেন্দ্যু

শিশির ও দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিরাপত্তা দেবে সিআরপিএফ। দু'জনের সঙ্গে ২ জন কম্যান্ডো-সহ ১১ জন নিরাপত্তারক্ষী থাকতে পারেন। কেন শিশির ও দিব্যেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা জানা যায়নি। এই বিষয়ে দু'জনের সঙ্গে যোগাযোগ করা হলে দু'জনেই জানান, এই বিষয়ে তাঁরা এখনও কোনও চিঠি পাননি। তবে বিষয়টি শুনেছেন। সূত্রের খবর, এই খবর সামনে আসার পরই রাজ্যের তরফ থেকে ওই দু'জনের নিরাপত্তা প্রত্যাহার করার ভাবনা শুরু হয়েছে। শান্তিকুঞ্জে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। আর সেই কারনেই এই সিদ্ধান্ত বলে মনে অরা হচ্ছে।

ঘাটালের বিজেপি বিধায়কে লক্ষ্য করে বোমা

ঘাটালের বিজেপি বিধায়কে লক্ষ্য করে বোমা

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।গুরুতর আহত অবস্থায় শীতলকে ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে ধায়কের পাশাপাশি বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মীও। ঘটনাকে করে তীব্র উত্তেজনা এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ঘাটালের তিন নম্বর অঞ্চলের বাগনালা গ্রামে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। সেই সময়ে বিজেপি বিধায়ককে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+