করোনার মোকাবিলায় রাজ্যে এবার হবে র‍্যাপিড টেস্ট, নির্দিষ্ট করা হল ১৪ কেন্দ্র

পুল টেস্টের পাশাপাশি রাজ্যে এবার করা হবে র‍্যাপিড টেস্ট। সরকারি পর্যায়ে এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। এব্যাপারে রাজ্য জুড়ে ১৪ টি কেন্দ্র তথা হাসপাতাল নির্দেষ্ট করে দেওয়া হয়েছে।

পুল টেস্টের পাশাপাশি রাজ্যে এবার করা হবে র‍্যাপিড টেস্ট। সরকারি পর্যায়ে এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। এব্যাপারে রাজ্য জুড়ে ১৪ টি কেন্দ্র তথা হাসপাতাল নির্দেষ্ট করে দেওয়া হয়েছে। তবে পরীক্ষা করলেই সঙ্গে সঙ্গে রিপোর্ট মিলবে না। মূলত কেন্দ্রের নির্ধারিত হটস্পট এলাকায় সামান্য উপসর্গ দেখা দিলেই এই টেস্ট করা হবে। রাজ্যের নির্দেশিকায় এব্যাপারে ১৮ এপ্রিলের আইসিএমআর-এর নির্দেশিকা কথা উল্লেখ করা হয়েছে।

কেন র‍্যাপিড টেস্টে

কেন র‍্যাপিড টেস্টে

র‍্যাপিড টেস্টের অন্য নাম হল অ্যান্টিবডি টেস্ট। এর উদ্দেশ্য হল এলাকায় সংক্রমণের গতিপ্রকৃতির উপর নজর রাখা। আইসিএমআর-এর নিয়ম অনুযায়ী উপসর্গ দেখা দেওয়ার অন্তত সাতদিন পরে এই টেস্ট করাতে হবে।

পিসিআর টেস্টের বিকল্প নয় র‍্যাপিড টেস্ট

পিসিআর টেস্টের বিকল্প নয় র‍্যাপিড টেস্ট

কিন্তু একে কখনই পিসিআর টেস্টের বিকল্প হিসেবে ধরা যাবে না। সেক্ষেত্রে করোনা ভাইরাসের উপস্থিতি জানতে পিসিআর টেস্টই জরুরি।

১৪ কেন্দ্রে পরীক্ষা

১৪ কেন্দ্রে পরীক্ষা

রাজ্য সরকারের নির্দেশিকায় যে ১৪ টি কেন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, কোচবিহার মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজ, দেবেন মাহাত পুরুলিয়া মেডিক্যাল কলেজ, রামপুরহাট মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, বাঁকুড়া মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, ডায়মন্ডহার মেডিক্যাল কলেজ।

কলকাতার কেন্দ্রগুলির হল এসএসকেএম, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আরজি কর মেডিক্যাল কলেজ।

করোনা মোকাবিলায় তৈরি পশ্চিমবঙ্গ জানিয়েছিলেন মুখ্যসচিব

করোনা মোকাবিলায় তৈরি পশ্চিমবঙ্গ জানিয়েছিলেন মুখ্যসচিব

শনিবার মুখ্যসচিব নবান্নে জানিয়েছিলেন করোনা মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সব দিক থেকে তৈরি। একদিক থেকে জেলা ভাগ করে যেমন ১২ জন নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনই রাজ্য সরকার নির্ধারিত রোড জোনে নামানো হয়েছে কমব্যাট ফোর্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+