রাস্তায় সরকারি বাসের পাশে ছুটবে বেসরকারি বাসও! ভাড়া বাড়ল ৩ গুণের বেশি
করোনা আবহে রাজ্য জুড়েই এবার সরকারি বাসের পাশাপাশি ছুটবে বেসরকারি বাস এবং মিনিবাসও। তবে তালিকা থেকে বাদ যাবে কন্টাইনমেন্ট জোন। সরকারিবাসে ২০ জন করে যাত্রী উঠবেন। রাজ্য সরকার ভর্তুকি দিয়ে বাস চালাব
করোনা আবহে রাজ্য জুড়েই এবার সরকারি বাসের পাশাপাশি রাস্তায় ছুটবে বেসরকারি বাস এবং মিনিবাসও। তবে তালিকা থেকে বাদ যাবে কন্টাইনমেন্ট জোন। সরকারিবাসে ২০ জন করে যাত্রী উঠবেন। রাজ্য সরকার ভর্তুকি দিয়ে বাস চালাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সরকারি বাস ভর্তুকি দিয়েই চালানো হবে
করোনা আবহে সরকারি বাসে যাত্রী সংখ্যা ২০ রাখা হবে। আর রাজ্য সরকার ভর্তুকি দিয়েই বাস চালাবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার থেকে চলবে বেসরকারি বাস, মিনিবাস
বেসরকারি বাস ও মিনিবাস আগামী সোমবার থেকে চালানো হবে। বাসে ২০ জন এবং মিনিবাসে ১৫ জন করে যাত্রী নেওয়া যাবে বলে জানানো হয়েছে। আপাতত সকাল ৭ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত বাস চালানো হবে। এদিন বিষয়টি নিয়ে বেসরকারি বাস মালিকদের সঙ্গে কথা বলেন পরিবহণমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, ফিট সার্টিফিকেট ও রোড ট্যাক্স ৬ মাসের জন্য মকুব করার মালিকদের প্রস্তাব সরকার মেনে নিয়েছে।

ভাড়া বাড়ছে ৩ গুণের বেশি
বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া হতে চলেছে ২৫ টাকা, সর্বোচ্চ ৫০ টাকা। প্রতি ২ কিমিতে ৫ টাকা করে ভাড়া বাড়বে। অন্যদিকে মিনিবাসের ন্যূনতম ভাড়া হতে চলেছে ৩০ টাকা। প্রতি ২ কিমিতে ভাড়া বাড়বে ১০ টাকা করে। জেলার পাশাপাশি কলকাতায় ৪ হাজার বেসরকারি বাস ও ৮০০ মিনিবাস চলবে।












Click it and Unblock the Notifications