পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধের সময়সীমা বাড়ল! কোথায় ছাড় আর কোথায় বিধি বলবত, একনজরে
পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধের (corona lockdown) সময়সীমা বাড়ানো হল। এতদিন পর্যন্ত এই বিধিনিষেধ ৩০ জুলাই পর্যন্ত ছিল। এবার তা বাড়িয়ে ১৫ অগাস্ট পর্যন্ত করা হল। তবে জানানো হয়েছে এখনই স্কুল খুলছে না। সরকারি দফতরে ৫০% হাজিরা নিয়ে কাজ করতে বলা হয়েছে।

পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত
নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির বিবেচনা করে ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির একজিকিউটিভ কমিটি বিধিনিষেধের সময়সীমা আরও বাড়ানোর পক্ষেই মত দিয়েছে। প্রসঙ্গত বুধবার রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮১৫। মঙ্গলবার ছিল ৬৬২। একদিনেই আক্রান্ত বৃদ্ধি হয়েছে প্রায় ২৩.১১%। বেড়েছে মৃত্যু সংখ্যাও।

৫০ শতাংশ উপস্থিতিতে সরকারি অনুষ্ঠান
এদিনের সরকারি নির্দেশিকায় বলা হয়েছে সরকারি অনুষ্ঠান করতে হবে হলের ভিতরে। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ উপস্থিতি বজায় রেখে। সঙ্গে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজার রাখার কথাও বলা হয়েছে।
কর্মী, পরিচালন সংস্থা, মালিক সবার উদ্দেশে করোনা বিধি মেনে চলার জন্য নির্দেশিকায় আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কাজের জায়গাগুলিতে নিয়মিত স্যানিটাইজেশনের কথাও বলা হয়েছে। পাশাপাশি টিকাকরণের ওপরেও জোর দেওয়া হয়েছে।

জারি হচ্ছে রাতের নিষেধাজ্ঞা
সরাসরি নৈশ কার্ফুর কথা বলা না হলেও, রাত নটা থেকে সকাল ৫ টার মধ্যে মানুষ ও গাড়ির যাতায়াতের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা প্রশাসন, পুলিশ কমিশনারেট এবং স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে, যাতে এই বিধিনিষেধ মান্য করা হয়। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়।

নির্দেশিকায় নেই লোকাল ট্রেন
দোকান-বাজার চালু কিংবা বন্ধের ক্ষেত্রে নতুন করে কোনও সময়সীমা ধার্য করা হয়নি। তবে যাঁরা আশা করেছিলেন অগাস্টের শুরু থেকে লোকাল ট্রেন চলতে পারে, তাঁদের একটু নিরাশই হতে হয়েছে। কেননা, নির্দেশিকায় এব্যাপারে কিছু বলা হয়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications