রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় খবর! আরও তিন মাস বাড়ানো হল ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ
এই মুহূর্তে গোটা দেশের একাধিক রাজ্যে সপ্তম বেতন কমিশন লাঘু রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত একমাত্র পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন লাঘু রয়েছে। যা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। বিধানসভা ভোটের আগে বিজেপি এই ব
এই মুহূর্তে গোটা দেশের একাধিক রাজ্যে সপ্তম বেতন কমিশন লাঘু রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত একমাত্র পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন লাঘু রয়েছে। যা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। বিধানসভা ভোটের আগে বিজেপি এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে ইস্যু করে। ক্ষমতায় আসলে সপ্তম বেতন কমিশন লাগু করা হবে বলেও প্রতিশ্রুতি দেয়।
কিন্তু বিজেপি এই রাজ্যে সরকার গঠন করতে পারেনি। অন্যদিকে আরও তিনমাস ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আবার বাড়াল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

ইতিমধ্যে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি
ইতিমধ্যে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হল নবান্নের তরফে। ইতিমধ্যে নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতন কমিশনের চেয়ারম্যান-সহ প্রত্যেক সদস্যের মেয়াদ বাড়ানো হয়েছে। তিন মাস এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে ছয়মাসের জন্যে মেয়াদ কমিশনের বাড়ানো হয়েছিল। এবারও সেই একই ভাবে বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হল।

বেতন বাড়ছে না !
বেতন কমিশনের মেয়াদ আরও তিনমাস বাড়ানো হলেও বেতন বৃদ্ধি হচ্ছে না। জানা গিয়েছে সরকারি কর্মচারীদের অবসরকালীন সুযোগ-সুবিধা বিষয়ে এক প্রকার সার্ভে করবে এই বেতন কমিশনের সদস্যারা। শুধু তাই নয়, প্রতিটি দফতরের কর্মী সংখ্যা ও কত কর্মী প্রয়োজন, ছুটির তালিকা-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে।

সেপ্টেম্বরে বকেয়া ডিএ
অন্যদিকে গত দুবছর ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে বকেয়া ডিএ বাকি আছে। এই মাস অর্থাৎ ১ লা জুলাই থেকে বকেয়া ডিএ কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য ঘোষণা করতে পারে বলে শোনা যায়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেটি ফেক। তবে সম্প্রতি একটি বৈঠকে বসে অর্থমন্ত্রক। যেখানে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে একটা ডিএ পাওয়া নিয়ে আশার আলো তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে।












Click it and Unblock the Notifications