মমতাকে এবার 'অনুরোধ' রাজ্যপালের! ফের টুইট-বাণ ধনকরের
মমতাকে এবার 'অনুরোধ' রাজ্য়পালের! ফের টুইট-বাণ ধনকরের
রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত গত কয়েক সপ্তাহে তুঙ্গে ওঠে। করোনার আবহে একের পর এক চিঠি রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে তোলে। এরপর রাজ্যপালের তরফে আসতে শুরু করে একের পর এক টুইট। এদিনও সকালে টুইটবণে মমতাকে বিদ্ধ করেন রাজ্যপাল।

কৃষক-পরিযায়ীদের নিয়ে রাজ্যপালের বাংলা টুইট
নরেন্দ্র মোদী সরকার কৃষকদের নিয়ে যে সমস্ত প্রকল্প নিয়েছে, তার ভূয়সী প্রশংসা এদিন টুইট বার্তায় করেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি লেখেন,' কৃষিজীবী, পরিযায়ী এবং হকারদের কষ্ট লাঘব করার জন্য নরেন্দ্র মোদী যে পদক্ষেপ করেছেন তা প্রশংসনীয়।..পিএম-কিষানের উপভোক্তা কৃষিজীবীগণ কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ লক্ষ কোটি টাকার রেয়াতি ঋনের সহায়তা পাবেন।

হকারদের জন্য বার্তা
রাজ্যপাল লেখেন, 'হকাররা কার্যকরী মূলধনের জন্য শুরুতেই ১০ হাজার টাকা করে ঋণ পাবেন..' প্রধানমন্ত্রীর পদক্ষেপের জেরে। এমন বক্তব্য রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি 'অনুরোধ' রাখেন রাজ্যপাল।

রাজ্যপালের 'অনুরোধ'
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিঠিপত্রে সংঘাতের পর এবার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানালেন রাজ্যপাল। অনুরোধের সুরে তিনি বলেন, ' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ স্বতঃপ্রণোদিতভাবে পিএম-কিষান লাগু করুন যাতে রাজ্যের ৭০ লক্ষ কৃষিজীবী কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁদের প্রাপ্য রেয়াতি আর্থিক সহায়তার লাভ পেতে পারেন।'

চেনা মেজাজে খোঁচা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জগদীপ ধনকর চেনা মেজাজে কটাক্ষ করে এরপরবর্তী টুইটে বলেন, 'পিএম-কিষাণ লাগু না করার ফলে রাজ্যের ৭০ লক্ষ কৃষিজীবীদের ইতিমধ্যেই সাত হাজার কোটি টাকার লোকসান হয়েছে, যদিও সারা দেশ জুড়ে কৃষিজীবীরা এর সুফল উপভোগ করছেন। '












Click it and Unblock the Notifications