মুছে গেলেন মমতা, মনে এখন মোদী-শাহ! বিজেপিতে যোগ দিয়ে কী বললেন শিষ্টাচারী রাজীব?

জল্পনার ইতি৷ দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়৷ গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও।

'কেন্দ্রকে বাদ দিয়ে কোনও রাজ্যের উন্নয়ন হয় না'

'কেন্দ্রকে বাদ দিয়ে কোনও রাজ্যের উন্নয়ন হয় না'

এদিন বিজেপিতে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন্দ্রকে বাদ দিয়ে কোনও রাজ্যের উন্নয়ন হয় না। মানুষ হতাশায় ভুগছে। তাদের জন্যে চাকরি চাই। কর্মসংস্থান করতে হবে। সার্বিক উন্নয়ন করতে হবে বাংলার। বাংলার গর্ব এখন মানুষ। মানুষের জন্যে কাজ করব। মানুষের কাজ করার জন্য বিজেপিতে যোগ দিয়েছি৷ আমার অসম্পূর্ণ কাজ শেষ করতে চাই৷ বাংলার জন্যে বিশেষ প্যাকেজ দেওয়া হবে। মোদীজির নেতৃত্বে সোনার বাংলার গড়ে তোলা হবে। আজকে সদর্থক আলোচনা হয়েছে। কেন্দ্র-রাজ্য ঝগড়া সম্ভব নয়। অমিত শাহও বলেছেন, বাংলার মানুষে সার্বিক উন্নয়নের জন্যে কাজ হবে।'

'আর নয় অন্যায়'

'আর নয় অন্যায়'

এদিকে পার্থসারথী বলেন, 'অপরাধী নিজেই জানে না তার অপরাধ কি।' এদিকে বৈশালী বলেন, 'আমরা খুবই আনন্দিত। যেহেতু কালকে তিনি আসতে পারলেন না। আমাদের সম্মান দিয়ে নিয়ে এসেছেন। এখানে যোগদান করালেন। আমাদের অপূর্ণ কাজ নিয়েও আলোচনা হল। বাংলা এখন ব্রাত্য। কিন্তু এখন আমরা মানুষের কাছএ পৌঁছে যাব। আর নয় অন্যায়।' এদিকে বাংলার গেরুয়া ঝড়ের পূর্বাভাস দিয়ে গেলেন উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীরাও। এদিকে এই বিষয়ে অমিত শাহ টুইট করে লেখেন, 'এই যোগদান দলকে আরও সমৃদ্ধ করবে। আমরা সোনার বাংলা গড়ব।'

গতকালই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

গতকালই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

গতকালই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ রবিবার হাওড়ার ডুমুরজলাতে সভা করার কথা ছিল বিজেপির চাণক্যের৷ সেই সভাতেই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীয় বন্দ্যোপাধ্যায় সহ অন্য তৃণমূল নেতাদের৷ কিন্তু বাধ সাধে দিল্লির ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ৷ দেশের প্রতিরক্ষার কথা মাথায় রেখে দু'দিনের পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন অমিত শাহ৷ ফলে বাধ্য হয়ে ডুমুরজলার সভায় এই নেতাদের যোগদানের বিষয়টি স্থগিত হয়ে যায়৷

নিজের বাসভবনে এই নেতাদের ডেকে পাঠান অমিত শাহ

নিজের বাসভবনে এই নেতাদের ডেকে পাঠান অমিত শাহ

এরপরই শনিবার দিল্লিতে নিজের বাসভবনে এই নেতাদের ডেকে পাঠান অমিত শাহ৷ ব্যবস্থা করা হয় বিশেষ বিমানের৷ শনিবার, বিকালে সেই বিশেষ বিমানেই দিল্লি উড়ে যান রাজীব, বৈশালী, প্রবীর, রথীন ও পার্থসারথি৷ তবে কোনও কারণ বশত ওই বিমান ধরতে পারেননি অভিনেতা রুদ্রনীল ঘোষ৷ পরের বিমানে দিল্লি পৌঁছান তিনি৷

কৈলাশ-মুকুলের হাত ধরেই দিল্লিতে রাজীবরা

কৈলাশ-মুকুলের হাত ধরেই দিল্লিতে রাজীবরা

দিল্লি পৌঁছে, পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে অমিত শাহের দিল্লির বাসভবনে যান রাজীব সহ বাকিরা৷ সেখানেই সংক্ষিপ্ত বৈঠকের পর অমিত শাহ তাঁদের গেরুয়া উত্তরীয় পরিয়ে বরণ করে নেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+