তৃণমূলের আরও এক হেভিওয়েটের অভিমান প্রকাশ্য কর্মিসভায়, চোখ মুছে দিলেন বড় বার্তা

৭ মার্চ পশ্চিমবঙ্গে সভা করেছেন নরেন্দ্র মোদী। মোদীর হাইভোল্টেজ ব্রিগেডের পরই ৮ মার্চ সকাল থেকেই তৃণমূলের একের পর এক মন্ত্রী থেকে হেভিওয়েট বিজেপিতে যোগ দেন। কারোর মধ্যে ছিল প্রার্থীপদের টিকিট না পাওয়ার ক্ষোভ, কারোর মধ্যে রয়েছে দলের বিরুদ্ধে ক্ষোভ। আর এরই মাঝে দিন গড়াতেই তৃণমূল শিবির থেকে এল আরও এক বড় খবর।

টিকিট না পেয়ে ফের খবরে তৃণমূলের আরও এক নেতা

টিকিট না পেয়ে ফের খবরে তৃণমূলের আরও এক নেতা

তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁর জায়গা হয়নি। আর তা দেখে তৃণমূলের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে চোখের জল মুছতে দেখা গেল প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদারকে। জানা গিয়েছে তিনি এদিনের কর্মীসভায় রাজনীতি ছেড়ে দেওয়ার বার্তা দিয়েছেন।

 সম্রাট কোনপথে?

সম্রাট কোনপথে?

'দলের জন্য যতটা পেরেছি করছি। আমৃত্যু আমি তৃণমূলের সমর্থক থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেব। অভিষেক আমার নেতা থাকবেন।তবে দলের এই অবজ্ঞা, অপমান, সহ্য হচ্ছে না। ' ঠিক এমনই বার্তা দিয়ে ফের এদিন কর্মী সভায় আবেগ প্রবণ হয়ে যান সম্রাট।

'প্রতিদান পেলাম'

'প্রতিদান পেলাম'

এদিন আবেগের সুরে সম্রাট কর্মী সভায় জানিয়েছেন,তৃণমূলের পর্যবেক্ষক হিসাবে তিনি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দায়িত্ব সামলেছেন। দলের নির্দেশে বারংবার সংগঠনের কাজে ছুটে গিয়েছিলেন। এরপরই তিনি বলেন, দলের নির্দেশে বহুবার কর্মীসভা করেছেন। 'তার প্রতিদান পেলাম' বলে উল্লেখ করেন সম্রাট।

রাজনীতি থেকে অবসর

রাজনীতি থেকে অবসর

এদিন ভরা কর্মী সভায় সম্ররাট জানান, তিনি রাজনীতি ছাড়ছেন। রাজনীতির জন্য তিনি বহুদিন ধরে সংসারের দিকে মন দিতে পারছিলেন না। আর রাজনীতি ছাড়লে তা দিতে পারবেন বলে আশা ব্যারাকপুরের এই নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+