তৃণমূল এজেন্টকে কেনার চেষ্টা, বিরোধী প্রার্থীর ট্র্যাক রেকর্ড খারাপ, বিস্ফোরক ফিরহাদ
তৃণমূল এজেন্টকে কেনার চেষ্টা, বিরোধী প্রার্থীর ট্র্যাক রেকর্ড খারাপ, বিস্ফোরক ফিরহাদ
ভোটের দিন সকাল থেকেই নিজের কেন্দ্র কলকাতা বন্দরে (kolkata port) সক্রিয় ফিরহাদ হাকিম (firhad hakim)। কখনও পায়ে হেঁটে, কখনও স্কুটারে এলাকায় চষে ফলছেন তিনি। এরইমধ্যে বিজেপির (bjp) বিরুদ্ধে তৃণমূলের (trinamool congress) এজেন্টকে কেনার চেষ্টার অভিযোগ করলেন তিনি। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

শান্তিপূর্ণ ভোট হয় গার্ডেনরিচ, কলকাতা বন্দরে
এদিন ফিরহাদ হাকিম দাবি করেছেন, গার্ডেনরিচ এবং কলকাতা বন্দরে খুব শান্তিপূর্ণ ভোট হয়। ২০১১ আর ২০১৬-তে শান্তিপূর্ণ ভোট হওয়ায় তাঁর ভোটের ব্যবধান বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। ফিরহাদ আরও বলেছেন, মার্জিন কমানোর জন্য চেষ্টা শুরু থেকেই করছে। যদিও বিরোধীরা বলছেন, কোনও কালেই এইসব জায়গায় শান্তিপূর্ণ কিংবা স্বচ্ছ নির্বাচন হয় না।

কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
এবার কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে মহঃ মোক্তারকে। তিনি এলাকার পুরনো সিপিএম নেতা বলেই পরিচিত। তবে ভোটের বেশ আগে তিনি কংগ্রেসে যোগ দেন। তাঁর বিরুদ্ধে আগেই পুলিশের কাছে তিনি অভিযোগ করে রেখেছেন বলে জানিয়েছেন ফিরহাদ। তবে তিনি মহঃ মোক্তারের নাম করেননি। বলেছেন আগেকার ট্র্যাক রেকর্ড খারাপ।

তৃণমূলের পোলিং এজেন্টকে কেনার চেষ্টা
ফিরহাদ হাকিমের অভিযোগ, তৃণমূলের পোলিং এজেন্টকে কেনার চেষ্টা করা হয়েছে। তাদের নেতাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এব্যাপারে বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা বিজেপির তরফে বলা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ফিরহাদ হাকিম। কেননা এবার মানুষের ভোটেই হারবেন তিনি।

সকাল থেকেই পুলিশি তৎপরতা
এদিকে এদিন সকাল থেকেই কলকাতা বন্দরে পুলিশি তৎপরতা চোখে পড়েছে। পশ্চিম বন্দর থানা এলাকায় থেকে রাতে ১৯ টি বোমা উদ্ধার করা হয়েছে। এরপর সকালে বুথ সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালায় এবং অবৈধ জমায়েত সরিয়ে দেয়। এছাড়াও কংগ্রেস প্রার্থী এলাকায় গিয়ে ভোটারদের কাছ থেকে স্লিপ কেড়ে নিচ্ছেন, এই অভিযোগ পাওয়ার পরেই সেখানে ছুটে যেতে দেখা যায় ফিরহাদ হাকিমকে।












Click it and Unblock the Notifications