তথ্য গোপন করেছেন মমতা, নন্দীগ্রামের প্রার্থী পদ বাতিলের দাবিতে কমিশনে নালিশ বিজেপি নেতা শুভেন্দুর
তথ্য গোপন করেছেন মমতা, নন্দীগ্রামের প্রার্থী পদ বাতিলের দাবিতে কমিশনে নালিশ বিজেপি নেতা শুভেন্দুর
নন্দীগ্রামে একেবারে রাজায় রাজায় টক্কর চলছে নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ ঠুকলেন শুভেন্দু অধিকারী। নিজেই সেকথা জানিয়েছেন বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ১৮টি মামলা রয়েছে। তার কোনও তথ্যই মনোনয়ন জমা দেওয়ার সময় দেননি মমতা। তাই তৃণমূল কংগ্রেস নেত্রী প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছেন শুভেন্দু।

মমতার নামে কমিশনে নালিশ
মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কমিশনে নালিশ ঠুকেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নিমতৌড়ির সভা থেকে মমতাকে নিশানা করে শুভেন্দু বলেেছন। তথ্য গোপন করেছেন মাননীয়া। কমিশনের কাছে তাই নালিশ জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামের মামলাগুলির তথ্য কমিশনকে েদয়নি। সেই সব তথ্য গোপন করেছেন তিনি। মমতার নামে অসমে একাধিক মামলা রয়েছে। সিবিআইয়ের বিচারাধীন রয়েছে একটি মামলা। তার কোনও তথ্যই মমতা বন্দ্যোপাধ্যায় দেননি।

প্রার্থী পদ বাতিলের দাবি
শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাদ পাল নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন। মমতার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। ৫টি মামলা রয়েছে অসমে এবং একটি মামলা রয়েছে কলকাতায় সিবিআইয়ের বিচারাধীন। এর একটি মামলার তথ্যও মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা দিয়ে নির্বাচন কমিশনকে জানাননি। প্রতিটি মামলার লিঙ্ক শুভেন্দুর নির্বাচনী এজেন্ট অভিযোগ পত্র উল্লেখ করেছেন। আইন অনুযায়ী প্রার্থীকে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার বিরুদ্ধে সব মামলার তথ্য নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে জানতে হয়। সেটা না করলে প্রার্থী পদ বাতিল হয়ে যায়। সেকারণেই আইন মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিল করার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে আক্রান্ত মমতা
মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন নন্দীগ্রামে বিরুলিয়ায় জনসংযোগ করার সময় আক্রান্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগের সময় আহত হন তিনি। তৃণমূল কংগ্রেস তাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে। এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে কমিশন। যদিও তৃণমূলের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এদিন নিমতৌড়ির সভাতেও মমতাকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বাংলাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছেন মমতা। এমনই অভিযোগ করেছেন তিনি। এসএসসি-র চাকরি পাচ্ছেন না যুবরা। বেছে বেছে এসএমএসে চাকরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তালিকায় নাম না থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দেওয়া হয়েছে অভিযোগ করেছেন শুভেন্দু।

মমতা নিরাপত্তা অধিকর্তা বদল
নন্দীগ্রামের ঘটনার পর ভিভিআইপিতের নিরপাত্তা নিয়ে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশ সুপার বদল করা হয়েছে। বদল করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তাকে। মমতার নতুন নিরাপত্তা অধিকার্তা হয়েছেন জ্ঞনবন্ত সিংকে। আজই দায়িত্ব নেবেন তিনি। নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই নোটিশ পৌঁছে গিয়েছে জ্ঞনবন্ত সিংয়ের কাছে।












Click it and Unblock the Notifications