কালীঘাটে গিয়েও মিলল না টিকিট, 'বেসুরো'দের তালিকায় নাম লেখালেন অখিল পুত্র সুপ্রকাশ গিরি!

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ক্ষোভ ছড়াচ্ছে জেলায় জেলায়৷ কেউ কেউ আবার প্রার্থী হতে না পেরে সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন৷ শুক্রবার রাতের দিকে সেই তালিকায় নাম উঠল সুপ্রকাশ গিরির৷ পূর্ব মেদিনীপুরে তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি ফেসবুকে লিখেছেন, 'মজা করে বন্ধুরা বলত পয়সা না থাকলে রাজনীতি করতে যাস না, আজ পারফরম্যান্সকে হার মানতে হল পয়সার কাছে৷ আজ বুঝলাম পারফরম্যান্সের কোনও দাম নেই এই যুগে৷'

পুরসভার প্রশাসক মণ্ডলীর পদ ছেড়ে দেবেন সুপ্রকাশ?

পুরসভার প্রশাসক মণ্ডলীর পদ ছেড়ে দেবেন সুপ্রকাশ?

তবে তিনি যে এখানেই থামতে চান না, সেই ইঙ্গিত মিলেছে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে৷ সূত্রের খবর, তিনি শনিবার কাঁথি পুরসভার প্রশাসক মণ্ডলীর পদ ছেড়ে দেবেন৷ তবে তিনি একা নন, তাঁর সঙ্গে ওই জেলার আরও একজন নেতাও রয়েছেন বলে খবর৷ বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে, সেই নেতার নাম মাহমুদ হোসেন৷ তিনি পূর্ব মেদিনীপুরে তৃণমূলের কোর কমিটির সদস্য৷ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতিও ছিলেন৷ এখন কাঁথি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য৷ তিনিও দলের উপর ক্ষুব্ধ হয়ে পদ ছাড়তে পারেন বলে খবর৷

সুপ্রকাশ গিরি হলেন অখিল গিরির পুত্র

সুপ্রকাশ গিরি হলেন অখিল গিরির পুত্র

প্রসঙ্গত, সুপ্রকাশ গিরি হলেন অখিল গিরির পুত্র৷ অখিল গিরিকে তৃণমূল রামনগর কেন্দ্রে প্রার্থী করেছে৷ তিনি ওই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক৷ তবে তাঁর ছেলেও এবার প্রার্থী হতে চেয়েছিলেন বলে খবর৷ তিনি প্রার্থী হওয়ার দাবি নিয়ে বৃহস্পতিবার কালীঘাটে হাজিরও হয়েছিলেন বলে জানা গিয়েছিল৷ তবে সুপ্রকাশ বা অখিল কোনও পক্ষই এই কথা গতকাল স্বীকার করেননি৷

শুভেন্দু অধিকারীর বিরোধী হিসেবে পরিচিত গিরি

শুভেন্দু অধিকারীর বিরোধী হিসেবে পরিচিত গিরি

আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল অখিল গিরি পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর বিরোধী হিসেবে বরাবর পরিচিত৷ তাই শুভেন্দু দল ছাড়ার পর অখিলকে সামনে রেখেই তৃণমূল তাঁর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছিল৷

কী করবেন সুপ্রকাশ?

কী করবেন সুপ্রকাশ?

এই পরিস্থিতিতে সুপ্রকাশ কী করবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ তিনি নির্দল প্রার্থী হবেন। নাকি সরাসরি বিরোধী কোনও দলে যোগ দেবেন। এই চর্চাই আপাতত শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও পরে সুপ্রকাশ তাঁর ফেসবুক পোস্টটি পরে তুলেও নেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+