'হামলা'র অভিযোগে মমতা পাশে পেলেন কৃষক নেতাকে, রাজ্যে বিজেপিকে ভোট না দিতে আহ্বান
বিজেপিকে (bjp) ভোট নয়। শনিবার রাজ্যে কিষাণ মহাপঞ্চায়েতে এমনটাই আহ্বান জানালেন, কৃষক (farmer) নেতা রাকেশ টিকায়েত (rakesh tikait)। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার আহ্বান তিনি জানিয়েছেন। এদিন টিকায়েতও ম
বিজেপিকে (bjp) ভোট নয়। শনিবার রাজ্যে কিষাণ মহাপঞ্চায়েতে এমনটাই আহ্বান জানালেন, কৃষক (farmer) নেতা রাকেশ টিকায়েত (rakesh tikait)। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার আহ্বান তিনি জানিয়েছেন। এদিন টিকায়েতও মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পায়ে আঘাতের জন্য বিজেপিকে দায়ী করেছেন।

কলকাতায় কিষাণ মহাপঞ্চায়েত
এদিন সংযুক্ত কিষাণ মোর্চার যেসব নেতা কলকাতায় এসেছেন তাঁদের মধ্যে রয়েছেন, ভারতীয় কিষাণ ইউনিয়নের রাকেশ টিকায়েত এবং যুধবীর সিং। রবিবার এইসব কৃষক নেতাদের সিঙ্গুর এবং আসানসোলে যাওয়ার কথা রয়েছে।

বিজেপির বিরুদ্ধে প্রচার
সারা দেশের ৪০ টি কৃষক সংগঠনকে নিয়ে গঠিত সংযুক্ত কিষাণ মোর্চা সারা দেশে বিজেপির বিরুদ্ধে প্রচারের কৌশল নিয়েছে। এদিন মেধা পাটেকর কৃষক নেতাদের সঙ্গে মঞ্চে ছিলেন। তিনি বলেছেন, বিজেপি যদি নন্দীগ্রামে জেতে তাহলে কৃষকদের জমি ভাগ করে দেবে গেরুয়া শিবির। মেধা বলেছেন ইলেকটোরাল বন্ডের নামে বিজেপি কর্পোরেটদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা দন হিসেবে পেয়েছে।

বিজেপির বিরুদ্ধে ভোটদানের আহ্বান
কলকাতায় রামলীলা ময়দানে হওয়া কিষাণ মহাপঞ্চায়েতে রাকেশ টিকায়েত সমর্থকদের উদ্দেশে বলেছেন, বিজেপির বিরুদ্ধে যেসব প্রার্থী উপযুক্ত, তাঁদেরকেই ভোট দিতে হবে। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের ওপরে আরও চাপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর নাম না করে রাকেশ টিকায়েত, নির্বাচনের মুখে দলবদলের কড়া সমালোচনা করেছেন।

নন্দীগ্রামে মেধা পাটেকর
এদিন সংযুক্ত কিষাণ মোর্চার হয়ে নন্দীগ্রামে গিয়েছিলেন মেধা পাটেকর। তিনি সেখানে বলেন আমাদের গ্রাম নন্দীগ্রাম। তিনি বলেন নন্দীগ্রাম হল সংগ্রেমের জায়গা। তিনি বলেন, গুজরাতের কৃষকদের জিজ্ঞাসা করুন কীভাবে সেখানকার আলুচাষীদের ঠকানো হয়েছিল। এদিন তিনি অভিযোগ করেন বিজেপি হিন্দু ও মুসলিমদের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications