মমতা 'চাইছেন ডেভেলপমেন্ট, দলের লোকজন তা আটকে দিচ্ছেন', বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল-অধ্যায় নিয়ে রুদ্রনীল সরব
মমতা 'চাইছেন ডেভেলপমেন্ট, দলের লোকজন তা আটকে দিচ্ছেন', বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল-অধ্যায় নিয়ে রুদ্রনীল সরব
সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ। বহুদিন ধরেই তিনি তৃণমূলে থেকে বেসুরো ছিলেন। ফলে জল্পনা ছিলই। তবে গতকাল রাজীব, বৈশালীদের বিমানে না থেকে রুদ্রনীলকে দেখা গিয়েছে আলাদা বিমানে দিল্লি যেতে। এই নিয়ে যে জল্পনার জন্ম হয়েছে, তা নিয়ে এদিন মুখ খুললেন রুদ্রনীল। এছাড়াও ফেলে আসা তৃণমূলের অধ্যায় নিয়ে এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে একাধিক বক্তব্য তুলে ধরলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে রুদ্রনীলের বার্তা
এদিন এক সাক্ষাৎকারে রুদ্রনীল ঘোষ জানান যে , তিনি বহুদিন ধরেই তৃণমূলের মধ্যে কী কী করলে ভালো কাজ করা যায়, আর কী কী করলে করা যায় না তা নিয়ে বিভ্রান্ত ছিলেন। রুদ্রনীল ঘোষের বক্তব্য, তাঁকে অনেকেই কাজের জায়গা থেকে দলের মধ্যে আটকাচ্ছিলেন। রুদ্রনীলের বক্তব্য যাঁরা এমনটা করেছেন, 'তাঁদের কোনও শাস্তি হয়নি'।

'অ্যাডডাস্ট করে নিতে'
রুদ্রনীল জানান, তাঁর দলের মধ্যে যে সমস্যা হচ্ছিল , তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাঁকে অ্যাডজাস্ট করে নেওয়ার বার্তা দেন। তবে দিদির সেই বার্তায় যে রুদ্রনীল ইস্যুতে বরফ গলেনি , তার প্রমাণ ৩০ জানুয়ারি দিল্লির মেগা যোগদান।

তৃণমূল অধ্যায় নিয়ে রুদ্রনীলের বক্তব্য
এদিকে, বিজেপিতে যোগ দেওয়ার পরও রুদ্রনীলের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে চাইছেন। তবে তাঁদের দলের 'লোকজন আমাকে আটকাতে গিয়ে, সেই উন্নয়নকে আটকে দিচ্ছেন'। ত্রাণের চাল, ডাল চুরি হলেও অনেকে তার সাজা পাননি।

কেন রাজীব-বৈশালীদের সঙ্গে একই বিমানে দেখা যায়নি রুদ্রনীলকে?
গতকাল রাতেই রাজীব বন্দ্যোপাধ্য়ায় থেকে বৈশালী ডালমিয়ারা সন্ধ্যের বিশেষ চার্টার্ড বিমানে পৌঁছে যান দিল্লিতে। সেখানে তাঁরা বিজেপিতে যোগ দেন। এদিকে, রুদ্রনীল অন্য বিমানে পৌঁছন দিল্লি। এই নিয়ে প্রশ্ন করা হলে রুদ্রনীল জানান, তিনি বিজেপির হয়ে হাওড়ার একজায়গায় কাজ করছিলেন। সেখানে নেটওয়ার্কের সমস্যা ছিল। সেখান থেকে বেরিয়ে তিনি যখন দিল্লি যাত্রা নিয়ে মেসেজ পান, ততক্ষণে বিমানবন্দর পৌঁছানো সম্ভব ছিল না। তাই ১৫ মিনিট বাদে আরও একটি বিমান ছিল, সেটি ধরে দিল্লি যেতে হয়েছে রুদ্রনীলকে।

'হরিশ মুখার্জি স্ট্রিটে যেমন অনেকের বড় বাড়ি হয়েছে'...
রুদ্রনীল সাক্ষাৎকারে জানান, যদি তিনি শুধু নিজের ভালোটা চাইতেন তাহলে হরিশ মুখার্জি স্ট্রিটে যেমন অনেকের অনেক বড় বাড়ি হয়েছে, তেমনটা তাঁরও হত। তিনি কাজ করতে চেয়েই বিজেপিতে যোগ দিয়েছেন বলে বার্তা দেন রুদ্রনীল। 'পরিস্কার পছন্দ হয়নি', আর সেই জায়গা থেকে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল।












Click it and Unblock the Notifications