বনসহায়কের নিয়োগ নিয়ে বিস্ফোরক! কোন নেতা, কোথা থেকে সুপারিশ, মমতাকে পাল্টা দিলেন রাজীব

বনসহায়কের নিয়োগ নিয়ে বিস্ফোরক! কোন নেতা, কোথা থেকে সুপারিশ, মমতাকে পাল্টা দিলেন রাজীব

বনসহায়কের নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) অভিযোগের পাল্টা দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। এদিন তিনি বলেন, কীভাবে নিয়োগ করা হবে, তা বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। সব প্রমাণ রেখে দিয়েছেন তিনি।

আলিপুরদুয়ার থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগ

আলিপুরদুয়ার থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগ

এদিন আলিপুরদুয়ারে তৃণমূলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অভিযোগ করেন, ছেলেটা তাঁদের সঙ্গে ছিল, এখন নেই। বন সুন্দরী স্কিম নিয়ে কীকী দুর্নীতি করেছে জিজ্ঞাসা করুন। বন-সহায়ক স্কিমে তাদের সঙ্গে থাকা এক নেতা কারসাজি করেছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই তাঁর কাছে অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি।

গুড়াপের সভা থেকে জবাব রাজীবের

গুড়াপের সভা থেকে জবাব রাজীবের

এদিন বিকেলে গুড়াপের সভা থেকেই মমতার অভিযোগের জবাব দেন রাজীব। বীরভূমের শীর্ষ নেতা তাঁর (রাজীব) কাছে দাবি করেন, সব নিয়োগ করতে হবে, তাঁর সুপারিশে। তখন সেই বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানান। রাজীব দাবি করেন, মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন, সব জেলার তৃণমূলের লোকেদের সুপারিশ অনুযায়ী নিয়োগ করতে। এইসব কারণেই তিনি বনসহায়কের নিয়োগের বিষয়টি তিনি একটি বোর্ডের ওপরে তুলে দিয়েছিলেন ৮ অক্টোবর। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, এরই মধ্যে কোন কোন নেতা, বিধায়ক তাঁর কাছে সুপারিশ করেছিলেন, সব প্রমাণ তিনি রেখে দিয়েছেন। কালীঘাট থেকেও সুপারিশ এসেছিল বলে দাবি করেছেন প্রাক্তন বনমন্ত্রী।

কেঁচো খুঁড়তে কেউটে বের করছেন আপনি

কেঁচো খুঁড়তে কেউটে বের করছেন আপনি

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি গুড়াপের সমাবেশে এইসব বিষয় নিয়ে বলতে চাননি। কেননা তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে কেউ সেরকমভাবে প্রশ্ন তোলেনি। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই কেঁচো খুঁড়তে কেউটে বের করছেন। রাজীব বলেন, যা প্রশ্ন মুখ্যমন্ত্রী করবেন, সবের উত্তর তিনি দেবেন। তিনি চ্যালেঞ্জ করে বলেন, নভেম্বরে চাকরি দেওয়া হয়েছে। প্রয়োজনে বন সহায়কের পুরো প্যানেল বাতিল করে দিন। রাজীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নভেম্বর থেকে জানুয়ারির ৩০ তারিখ পর্যন্ত কোনও প্রশ্ন না উঠলেও তারপরে প্রশ্ন তোলা হচ্ছে।

 অনিয়ম হয়েছে সব চুক্তিভিত্তিক নিয়োগে

অনিয়ম হয়েছে সব চুক্তিভিত্তিক নিয়োগে

রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, সব চুক্তিভিত্তিক নিয়োগেই অনিয়ম হয়েছে। তিনি যেসব দফতরে ছিলেন, সেইসব দফতরে সেই তালিকা কীভাবে তৈরি হয়েছে, তালিকায় কোথা থেকে এসেছে, কারা সুপারিশ করেছেন, সব তদন্ত করে দেখতে চ্যালেঞ্জ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তদন্ত শুরু করলে তিনি সব কাগজই দিয়ে দেবেন বলে জানান। এরপরেই তিনি প্রশ্ন বলেন, প্রশ্ন যখন তুলেছেন, পারবেন তো সামলাতে, সমুদ্র উথাল পাতাল হবে, এবার বটগাছও নড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+