বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত মমতাদিদির কারণে, বাম-কংগ্রেসের পর এবার বললেন খোদ মোদী

বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। সেই অভিযোগ বারেবারে করে থাকেন রাজ্যে কংগ্রেস এবং বামপন্থী নেতারা। এদিন ব্রিগেডের (brigade) সমাবেশ থেকে সেই কথাতেই সায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (nare

বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। সেই অভিযোগ বারেবারে করে থাকেন রাজ্যে কংগ্রেস এবং বামপন্থী নেতারা। এদিন ব্রিগেডের (brigade) সমাবেশ থেকে সেই কথাতেই সায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তিনি বলেছেন, বাংলায় বিজেপির (bjp) বাড়বাড়ন্তের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ই (mamata banerjee)।

বাম-কংগ্রেসের অভিযোগ

বাম-কংগ্রেসের অভিযোগ

তৃণমূলের প্রতিষ্ঠার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিজেপির সঙ্গে সমঝোতা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন। সেই সময়ই তিনি বাংলায় জায়গা না পাওয়া বিজেপিকে জায়গা করে দিয়েছিলেন বলে অভিযোগ বাম কংগ্রেসের। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পরে শুভেন্দু অধিকারী একই মন্তব্য করেছিলেন।

বিজেপি বেড়েছে মমতার জন্যই, বললেন মোদী

বিজেপি বেড়েছে মমতার জন্যই, বললেন মোদী

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, তৃণমূলের খেলা শেষ। বিকাশ শুরু। ভয় পাবেন না। নির্ভয়ে বিজেপিকে ভোট দিন। বাংলা উন্নতি চায়। বাংলার জয় ভারতের জয়। তিনি বলেন, শাস্ত্রে বলে ক্রোধে বুদ্ধি নাশ হয়, ভুল করে সব হারিয়ে ফেলে মানুষ। রাগের চোটে তাঁকে কিনা বলছেন দিদি। রাবন,দৈত্য, দানব, গুন্ডা। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন দিদি এত রাগ কেন? তিনি বলেছেন, আজ পশ্চিমবঙ্গে পদ্ম ফুটছে মমতাদিদির তৈরি করা পাঁকের জন্য। কটাক্ষ করে তিনি বলেছেন, এই দিদি সেই দিদি নয়, যিনি বামপন্থীর বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিলেন। দিদির নিয়ন্ত্রণ এখন অন্য হাতে।

মমতা দিদি মানুষের আশা ভঙ্গ করেছেন

মমতা দিদি মানুষের আশা ভঙ্গ করেছেন

প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেন, এরা বাংলার মানুষের আশা ভঙ্গ করেছে। মা মেয়েদের উপর অত্যাচার করেছেন। কিন্তু মানুষের সাহসকে দমাতে পারেনি। এই ভিড় তার প্রমান। বাংলা চায় উন্নতি, শান্তি। বাংলা চায় সোনার বাংলা।
প্রধানমন্ত্রী বলেছেন, মমতাদিদি মা মাটি মানুষের স্লোগান দিয়েছেন। বাংলার মানুষ যে আশা করেছিলেন সেই পরিবর্তন আসেনি। শ্রমিক, কৃষকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। গরিব আরও গরিব হয়েছে। এখানে হাসপাতালে, স্কুলে, বেকারদের জীবনে, খুন খারাপের রাজনীতিতে কোনও পরিবর্তন আসেনি। আজ বাংলায় মা মাটি মানুষের যা পরিস্থিতি তা সাধারণ মানুষ জানেন। মায়েদের ওপর হামলা হচ্ছে। ৮০ বছরের মায়ের ওপর যে হামলা হয়েছে গোটা দেশ দেখেছে। বাংলায় খুব কম মা, মেয়ে আছেন যাঁরা কাঁদেননি।

তোলাবাজি, সিন্ডিকেট নিয়ে হুঁশিয়ারি

তোলাবাজি, সিন্ডিকেট নিয়ে হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, কেন্দ্রীয় সরকার কোটি কোটি বাংলার বন্ধুদের জন্য আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে সুবিধা দিতে চায়। তিনি প্রশ্ন করেন, এখন এই বন্ধুত্ব চলবে, নাকি তোলাবাজি। এতে দিদির আর তাঁর ভাইদের হুঁশ উড়েছে বলেও কটাক্ষ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, তাই বলছে খেলা হবে, খেলা হবে। এদিন প্রধানমন্ত্রী ফের একবার রাজ্যে তোলাবাজি, সিন্ডিকেটের অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন, তিনি মানুষের হকের চাকরি খেয়েছেন। তিনি বলেছেন, আর এই খেলা চলবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+