মোদীর ব্রিগেডের দিন উত্তরবঙ্গ মাতাবেন মমতা, একনজরে কোথায় কী কর্মসূচি

ভোটের দিন ঘোষণার পরে সব দলেরই প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পথে। সভা-সমাবেশ নিয়েও চূড়ান্ত প্রস্তুতি। বাম-কংগ্রেস (left-congress) শুরুতেই ব্রিগেড (brigade) সেরে ফেলেছে। এবার পালা বিজেপি (bjp)। সাত মার্চ বিজেপির ব্র

ভোটের দিন ঘোষণার পরে সব দলেরই প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পথে। সভা-সমাবেশ নিয়েও চূড়ান্ত প্রস্তুতি। বাম-কংগ্রেস (left-congress) শুরুতেই ব্রিগেড (brigade) সেরে ফেলেছে। এবার পালা বিজেপি (bjp)। সাত মার্চ বিজেপির ব্রিগেডের সমাবেশে প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সেদিন অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ব্যস্ত থাকবেন উত্তরবঙ্গে।

ভোটের দিন ঘোষণার পরে প্রথমবার উত্তরবঙ্গে মমতা

ভোটের দিন ঘোষণার পরে প্রথমবার উত্তরবঙ্গে মমতা

ভোটের দিন ঘোষণার পরে প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি শিলিগুড়িতে পৌঁছবেন। সাত মার্চ শিলিগুড়িতে তিনি পদযাত্রা করবেন। প্রসঙ্গত শুক্রবার তৃণমূলের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা। তারপরদিনই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ৭ মার্চই কলকাতায় ফিরে আসছেন বলে জানা গিয়েছে।

৭ মার্চ ব্রিগেডে সভা মোদীর

৭ মার্চ ব্রিগেডে সভা মোদীর

উল্লেখযোগ্যভাবে যেদিন মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে রোড শো করবেন, সেইদিনই মোদী আসছেন শহরে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন ব্যস্ত উত্তরবঙ্গে, প্রধানমন্ত্রী তখন ব্রিগেডে সভা করবেন।

ফেব্রুয়ারির শুরুতে শেষবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী

ফেব্রুয়ারির শুরুতে শেষবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী

ফেব্রুয়ারির শুরুতে শেষবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের সফরে তিনি সেখানে গিয়েছিলেন। সেই সময় শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেছিলেন তিনি। সঙ্গে বঙ্গরত্ন পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলেদিয়েছিলেন। এর পাশাপাশি রাজনৈতিক সভাও করেছিলেন। ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি।

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে পর্যুদস্ত তৃণমূল

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে পর্যুদস্ত তৃণমূল

সাম্প্রতিক সময়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবারে উত্তরবঙ্গে যেতে দেখা গিয়েছে। গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ করা যায়, ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস। ৮ টি লোকসভা আসনের মধ্যে সাতটি দখল করেছিল বিজেপি আর একটি পেয়েছিল কংগ্রেস। সেই উত্তরবঙ্গ থেকেই ভোটের ফল ভাল করতে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+