ভোটের আগে একসঙ্গে রাস্তায় বাম-কংগ্রেস-আব্বাসের জোট, ৬ মার্চ রাজ্য ব্যাপী প্রথম কর্মসূচি
শুধু ভোটের জন্য জোট নয়, সাধারণ মানুষের জন্য জোট। বাম-কংগ্রেস-আব্বাসের জোট (left-congress-abbas) এবার যৌথ কর্মসূচিতে রাস্তায় (road) নামছে। ৬ মার্চ পেট্রোপণ্য-সহ অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বেকার
শুধু ভোটের জন্য জোট নয়, সাধারণ মানুষের জন্য জোট। বাম-কংগ্রেস-আব্বাসের জোট (left-congress-abbas) এবার যৌথ কর্মসূচিতে রাস্তায় (road) নামছে। ৬ মার্চ পেট্রোপণ্য-সহ অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বেকারদের কাজের দাবি রাজ্যব্যাপী প্রচার অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে হু হু করে। ২০১৪ সালে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৬৬ টাকা। ডিজেলের দাম ছিলো ৪৮ টাকা। এখন তা যথাক্রমে ১০০ টাকা এবং ৯০ টাকা ছাড়িয়ে গেছে। রান্নার গ্যাসের দাম এই সময়কালে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এর ফলে বাজারে মাছ, মাংস, ভোজ্যতেল, ডিম, ডাল, মশলা সহ প্রায় সব কিছুর দাম বাড়ছে।

অসহনীয় পরিস্থিতিতে সাধারণ মানুষ
একদিকে অর্থনৈতিক মন্দা ও মহামারীজনিত পরিস্থিতিতে মানুষের কর্মচ্যুতি ঘটেছে, মজুরি হ্রাস পেয়েছে। এবং বেকারদের কাজের সুযোগ কমেছে। অন্যদিকে বাজারে মূল্যবৃদ্ধির কারণে মানুষ অসহনীয় পরিস্থিতির মধ্যে দিনযাপন করছেন। বলা হয়েছে যৌথ বিবৃতিতে।

যৌথ কর্মসূচি
এই পরিপ্রেক্ষিতে আগামী ৬ মার্চ শনিবার রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্র এলাকায় বিকেন্দ্রীভূতভাবে এবং কলকাতায় কেন্দ্রীয়ভাবে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ'এর আহ্বানে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ও কর্মসংস্থানের দাবিতে আন্দোলনে নামার আবেদন করা হচ্ছে। বিধানসভাকেন্দ্র ভিত্তিক মিছিল সংগঠিত করা হবে এবং কলকাতায় ওইদিন বিকেল ৩টায় এন্টালি বাজারের সামনে জমায়েত হয়ে একটি মিছিল বের করা হবে যা মহাজাতি সদন পর্যন্ত যাবে। এই কর্মসূচীতে অংশগ্রহণের জন্য রাজ্যের সমস্ত মানুষের কাছে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ'র পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

ভোটের পর জোটেই, জানিয়েছেন আব্বাস
এদিকে ভোটের পরে জোটে থাকা নিয়ে প্রশ্নের উত্তরে আইএসএফ সুপ্রিমো আব্বাস সিদ্দিকি জানিয়েছেন, ভোটের পরে তৃণমূলের সঙ্গে যাওয়ার প্রশ্ন নেই। প্রসঙ্গত বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছিল তৃণমূলের সরকারের উপমুখ্যমন্ত্রী হবেন আব্বাস সিদ্দিকি। আর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চর্চা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications