বিজেপির রথযাত্রার অনুমতি কি দেবে মমতার সরকার, কী কৌশল নিল নবান্ন

বিজেপির রথযাত্রার অনুমতি কি দেবে মমতার সরকার, কী কৌশল নিল নবান্ন

রাজ্যে বিজেপির রথযাত্রায় (rathyatra) অনুমতি দিতে কৌশল নবান্নের (nabanna)। এব্যাপারে রাজ্য সরকারের এক বিশেষ সচিবের সাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে রাজ্য বিজেপির (bjp) সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। তবে এব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজেপি নেতৃত্বকে।

পাঁচ জায়গা থেকে বিজেপির রথযাত্রা শুরু ৬ জানুয়ারি

পাঁচ জায়গা থেকে বিজেপির রথযাত্রা শুরু ৬ জানুয়ারি

নিজেদের পাঁচটি সাংগঠনিক জোন থেকে পাঁচটি রথযাত্রা (বিজেপির ভাষায় পরিবর্তন যাত্রা) বের করতে চায় রাজ্য বিজেপি। এব্যাপারে ১ ফেব্রুয়ারি মুখ্যসচিবকে চিঠি দিয়েছিল তারা। সেখানে জানানো হয়েছিল ৬ ফেব্রুয়ারি নবদ্বীপ, ৮ ফেব্রুয়ারি কোচবিহার ও গঙ্গাসাগর এবং ৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম ও তারাপীঠ থেকে রথযাত্রা শুরু করার কথা।

রথযাত্রায় বিরোধিতা করল না সরকার

রথযাত্রায় বিরোধিতা করল না সরকার

বিজেপির রথযাত্রায় কার্যত বিরোধিতা করল না সরকার। রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো এক চিঠিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তাঁর দেওয়া মুখ্যসচিবকে চিঠি জবাবে জানানো হচ্ছে, তিনি (প্রতাপ বন্দ্যোপাধ্যায়) এব্যাপারে যেন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। আইনশৃঙ্খলা বজায় রাখার আশ্বাসের সঙ্গে, জমায়েতে লোকসংখ্যা জানিয়ে তাঁকে চিঠি দিতে বলা হয়েছে।

জনস্বার্থ মামলা দায়ের

জনস্বার্থ মামলা দায়ের

এদিকে বিজেপির রথযাত্রা বাতিলের দাবি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। রথযাত্রা হলে রাজ্যের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রথযাত্রায় অনুমতি না দিতে রাজ্য সরকারের আছে আবেদন জানিয়েছিলেন।

 আসছেন, জেপি নাড্ডা, অমিত শাহ

আসছেন, জেপি নাড্ডা, অমিত শাহ

রাজ্যে রথযাত্রা শুরু হতে চলেছে ৬ ফেব্রুয়ারি। বিজেপির কর্মসূচি অনুযায়ী, পাঁচটি সাংগঠনিক জোনের প্রথম রথটি বের হবে নদিয়ার নবদ্বীপ থেকে। এই রথযাত্রার সূচনা করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। ওই রথের নাম দেওয়া হয়েছে চৈতন্যচেতনা রথ। সূত্রের খবর অনুযায়ী, পরবর্তী ১৮ দিন এই রথ বিভিন্ন জায়গায় যাবে। নদিয়া থেকে মুর্শিদাবাদ হয়ে ফের নদিয়া। তারপর তা ব্যারাকপুরের গঙ্গার ঘাটে গিয়ে শেষ হবে। পরের রথযাত্রাটি হবে ৮ ফেব্রুয়ারি। ওইদিন কোচবিহার ও গঙ্গাসাগর থেকে রথযাত্রা শুরু হওয়ার কথা। কোচবিহার থেকে রথযাত্রার সূচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহার থেকে শুরু হওয়া রথযাত্রা উত্তরবঙ্গের আটটি জেলা ছুঁয়ে মালদহে গিয়ে শেষ হবে। ৯ ফেব্রুয়ারির দুটি রথের মধ্যে একটি ঝাড়গ্রাম থেকে এবং অপরটি তারাপীঠ থেকে শুরু হবে। প্রথমটি যাবে বেলুড়ে আর দ্বিতীয়টির যাত্রাপথ পুরুলিয়া পর্যন্ত।

 ২০১৯-এর ভোটের আগে অনুমতি দেয়নি সরকার

২০১৯-এর ভোটের আগে অনুমতি দেয়নি সরকার

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও রথযাত্রার প্রস্তুতি নিয়েছিল বিজেপি। সেই সময় অনুমতি চাওয়া হলেও, তা দেয়নি সরকার। আদালতে সেই সময়ও মামলা হয়েছিল। রাজ্য সরকারের তরফে জায়গায়, জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনার কথা গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে আদালতে জানানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+