ভোট এলেই এজেন্সি-অস্ত্র বিজেপির, আক্রমণে ফিরহাদ

ভোট এলেই এজেন্সি-অস্ত্র বিজেপির, আক্রমণে ফিরহাদ

নির্বাচন এলেই কেন্দ্রীয় এজেন্সি নিয়ে চলে আসে বিজেপি। রাজনৈতিক নেতা, সরকারি আধিকারিকদের উপর চাপ তৈরি করতে। আজ এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম।

ভোট এলেই এজেন্সি-অস্ত্র বিজেপির, আক্রমণে ফিরহাদ

আজ সকালে খিদিরপুরে ভোট প্রচারে গিয়ে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম বলেন, ভোটের আগে বিরোধীদের চাপে ফেলতে ইডি, সিবিআই, এনআইএ-কে ব্যবহার করে বিজেপি। এভাবেই তারা সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলির নিরপেক্ষতা নষ্ট করছে। মানুষের বিশ্বাস এদের উপর থেকে উঠে যাচ্ছে।

ফিরহাদ জানান, বন্দর এলাকায় তিনি অনেক উন্নতি করেছেন। এখানে স্কুল, কলেজ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শৌচালয় করে দিয়েছেন। আগামী দিনে মানুষের কর্মসংস্থানের সুযোগ আরও অনেক হবে বলেও তিনি জানিয়েছেন।

বিরোধীদের একহাত নিয়ে ফিরহাদ হাকিম আরও বলেন, যদি কোথাও ভারতবর্ষের কোনও জায়গাকে তিনি মিনি পাকিস্তান বলছেন এটা কেউ প্রমাণ করতে পারেন তাহলে তিনি রাজনীতি করা ছেড়ে দেবেন। তবে কেউ যদি এমন কোনও ক্লিপ দেখাতে না পারেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনত পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন ফিরহাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+