শুরুতেই 'পিছিয়ে' পড়ল তৃণমূল! ঘাসফুল প্রার্থীর মনোনয়ন বাতিলের জেরে জল্পনা শাসক শিবিরে
প্রথম দফার নির্বাচনে একটি আসনে তৃণমূল প্রার্থীর (trinamool congress) মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন (election commission)। জানা গিয়েছে হলফনামায় তারিখ ভুল উল্লেখের কারণেই মনোনয়ন বাতিল করা হয়েছে। এই প্রার্থীর নাম উজ্জ
প্রথম দফার নির্বাচনে একটি আসনে তৃণমূল প্রার্থীর (trinamool congress) মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন (election commission)। জানা গিয়েছে হলফনামায় তারিখ ভুল উল্লেখের কারণেই মনোনয়ন বাতিল করা হয়েছে। এই প্রার্থীর নাম উজ্জ্বল কুমার (ujjwal kumar)। তিনি পুরুলিয়ার (purulia) জয়পুর (jaypur) আসন থেকে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন।

পুরুলিয়ার জয়পুর আসনে তৃণমূলের প্রতীকে প্রার্থী থাকল না
তৃণমূলের তরফে প্রার্থী তালিকায় পুরুলিয়ার ২৪১ নম্বর জয়পুর আসনে প্রার্থী করা হয়েছিল উজ্জ্বল কুমারকে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে উজ্জ্বল কুমার মাত্র একসেট মনোনয়ন জমা দিয়েছিল বলে জানা গিয়েছে। মনোনয়ন পেশের দিন পেরিয়ে যাওয়ায় ওই কেন্দ্রে ওই প্রার্থীর পক্ষে আর মনোনয়ন জমা দেওয়া সম্ভব নয়। এই ঘটনায় হতাশ হয়ে পড়েছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে প্রার্থী বলেছেন, তাঁর মনোনয়ন কেন বাতিল করা হল, তা জানাতে পারবেন, যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরাই।

নয় মার্চ মনোনয়ন জমা করেছিলেন উজ্জ্বল কুমার
প্রকাশিত খবর অনুযায়ী, প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন অর্থাৎ নয় মার্চ উজ্জ্বল কুমার মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁর মনোনয়নের প্রস্তাব ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শরৎ কুমার। সূত্রের খবর অনুযায়ী, ওইদিনই মনোনয়ন দেখার পরে নির্বাচন কমিশনের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছিল হলফনামায় ত্রুটির কথা। তার প্রেক্ষিতে বুধবার বেলা ১১ টার মধ্যে সংশোধিত হলফনামা জমা দেওয়ার কথা বলেছিল কমিশন। সেই অনুযায়ী নথি জমাও করেন। সেখানে দেখা যায় তারিখ দেওয়া রয়েছে ৮ মার্চ। কিন্তু সংশোধিত হলফ নামা জমা করার জন্য কমিশন তাঁকে চিঠি দিয়েছিল ৯ মার্চ।

নির্দল প্রার্থীকে সমর্থন করতে পারে তৃণমূল
তৃণমূলের অপর একটি সূত্রের খবর, দলের টিকিট না পেয়ে ওই কেন্দ্রেই নির্দলপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন যুবনেতা দিব্যজ্যোতি সিং। এবার ওই প্রার্থীকেই তৃণমূল সমর্তন করতে পারে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। তবে এব্যাপারে তৃণমূলের তরফে এখনও কোনও স্পষ্ট অবস্থানের কথা জানা যায়নি। বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের সহসভাপতি গুরুপদ টুডু জানিয়েছেন বিষয়টি তিনি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন।
তবে বিধানসভা নির্বাচনের মতো নির্বাচনে যে কোনও দলের আইনজীবীরা আগেই মনোনয়ন পরীক্ষা করে দেখে থাকেন। কেন বিষয়টিকে সেরকমভাবে নজর করা হল না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ঘাসফুল শিবির।

আরও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল
শুধু তৃণমূলের উজ্জ্বল কুমারেরই নয়, ওই কেন্দ্রের নির্দল প্রার্থী নৃপেন মাহাত, জেডিইউ-এর কালীশঙ্কত মাহাত, এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বাহাদুর, কুশওয়াহা কুইরির মনোনয়নও বাতিল করেছে নির্বাচন কমিশন। পুরুলিয়ার বাকি আসনগুলির তথ্য কমিশনের ওয়েবসাইটে আফলোড করা হলেও, জয়পুর আশনের তথ্য আপলোড করতে রাত হয়ে যায়। সেখানে অন্যদুই প্রার্থীর সঙ্গে উজ্জ্বল কুমারকে রিজেক্টেড বলে দেখানো হয়।












Click it and Unblock the Notifications