নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার সঙ্গে ডিজিপি অপসারণের যোগ নেই, তৃণমূলের অভিযোগ খারিজ কমিশনের
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার সঙ্গে ডিজিপি অপসারণের যোগ নেই, তৃণমূলের অভিযোগ খারিজ কমিশনের
বাংলা থেকে ডিজিপি বদলের সঙ্গে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার কোনও সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিল কমিশন।প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার পর শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। ঠিক নন্দীগ্রামে যাওয়ার আগে রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়া হয় পদ থেকে।তারপরেই নন্দীগ্রামে আক্রান্ত হন মমতা। মমতা সঙ্গে নন্দীগ্রামে পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ার জন্য কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস

নন্দীগ্রামে আক্রান্ত মমতা
নন্দীগ্রামে ১০ তারিখ মনোননয়ন পত্র জমা দেওয়ার পর বারুলিয়ায় জনসংযোগ করছিলেন তিনি। প্রবল ভিড় হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীকে দেখতে কিন্তু সেই ভিড় সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত পুলিশ ছিল না। তারপরেই পড়ে গিয়ে আহত হন মমতা। সঙ্গে সঙ্গে গ্রিন করিডোর করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী পায়ে আঘাত লেগেছে। এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। তাঁর বুকে ব্যাথা রয়েছে। কোমরেও চোট লেগেছে। আজও তাঁর সিটিস্ক্যান করা হয়েছে। ৬ সদস্যে বিশেষজ্ঞ কমিটি তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন।

তৃণমূলের অভিযোগ
মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ ঘটনার সময় পুলিশ সুপার ছিলেন না। পর্যান্ত নিরাপত্তা দেওয়া হয়নি তাঁকে। মমতা আহত হওয়ার আগের দিনই রাজ্য পুলিশের ডিজিকে থেকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়। কমিশনের নির্দেশেই ভোটের কোনও ডিউটিতে তাঁকে রাখা হবে না বলে জানানো হয়েছে। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের অভিযোগ খারিজ
তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি বদলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে আহত হওয়ার ঘটনার কোনও সম্পর্ক নেই বলে জানিেয় দিয়েছে নির্বাচন কমিশন। তবে ঘটনাটিকে তাঁরা গুরুত্ব দিয়ে দেখছেন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আগামিকালের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্যে ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিজেপির পাল্টা অভিযোগ
এদিকে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছে। সেরকম কিছু হলে সিবিআই তদন্ত করা হোক বলে দাবি জানিয়েছেন শমীক ভট্টাচার্যরা। বৃহস্পতিবার এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যান, তথাগত রায়, শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়রা। এই ঘটনায় নির্বাচন কমিশনকে সফট টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। এই নিয়ে কমিশনে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে নালিশও জানিয়ে এসেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications