বিজেপির টিকিট না পেয়ে বিস্ফোরক অভিযোগ, তৃণমূলে ফিরতে মমতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুকে পথপ্রদর্শক মানা নেতার
বিজেপির টিকিট না পেয়ে বিস্ফোরক অভিযোগ, তৃণমূলে ফিরতে মমতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুকে পথপ্রদর্শক মানা নেতার
তৃণমূলে (trinamool congress) কাজ করতে না পারার অভিযোগ করে দল ছেড়েছিলেন। আর বিজেপিতে ২০২১-এর টিকিট না পেয়ে মোহভঙ্গ হয়েছে শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) পথপ্রদর্শক মানা নেতার। তৃণমূলের ফিরতে চেয়ে এদিন বাঁকুড়ার ওই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে দেখা করেন।

শুভেন্দু পথপ্রদর্শক
২০২০-র ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে বিভিন্ন জেলায় তৃণমূল থেকে বিজেপিতে দলবদল হয়েছে। ঠিক তেমনই হয়েছিল বাঁকুড়ায়। জেলা তৃণমূলের সহসভাপতি তথা রাজ্যের প্রাক্তনমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তারপরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। তৃণমূলের কাজ করতে না পারার পাশাপাশি শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক পথপ্রদর্শক বলে জানিয়েছিলেন বর্ষীয়ান ওই নেতা।

বিজেপির প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ
আশা ছিল বিজেপি তাঁকে বিষ্ণুপুর থেকে প্রার্থী করবে। কিন্তু বিজেপির প্রার্থী তালিকায় স্থান পাননি তিনি। যা নিয়ে চরম ক্ষুব্ধ তিনি। তাঁর অভিযোগ, আগের রাতে যিনি বিজেপিতে যোগ দিয়েছেন, সেই তন্ময় ঘোষকে বিষ্ণুপুর থেকে প্রার্থী করা হয়েছে।

কোটি-কোটি টাকায় টিকিট বিক্রি
বিজেপিতে কোটি কোটি টাকায় টিকিট বিক্রির অভিযোগ তুলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলেছেন সাড়ে তিন কোটি টাকায় টেন্ডার হয়েছে। তারপর টিকিট বিক্রি হয়েছে।

মমতার সঙ্গে সাক্ষাৎ
প্রায় তিন মাস তিনি ছিলেন বিজেপিতে। কিন্তু এই সময়ের মধ্যেই গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ হয়েছে তাঁর। এদিন তিনি দুর্গাপুর রেসিডেন্সিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। পুরনো দলে ফিরছেন কিনা, এই প্রশ্নের উত্তরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন, আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতেই তাঁর সেখানে যাওয়া। তবে এর ফাঁকে তিনি জানিয়েছেন, বিজেপিতে যোগ দিলেও কোনও সদস্যপদ তিনি গ্রহণ করেননি।

প্রার্থী তালিকা প্রকাশের পরে গেরুয়া শিবিরে দ্বন্দ্ব
রবিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরেই গেরুয়া শিবিরে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। সেই দ্বন্দ্ব আলিপুরদুয়ার থেকে দক্ষিণ ২৪ পরগনা সর্বত্রই। কোথাও প্রার্থীকে চেনে না সাধারণ মানুষ আবার কোথাও প্রার্থী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনায় রায়দিঘি, মন্দিরবাজার যেমন একদিক রয়েছে, ঠিক তেমনই হুগলির উত্তরপাড়া, সিঙ্গুরও রয়েছে। সব জায়গাতেই স্থানীয় পুরনো বিজেপিদের অবজ্ঞা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে স্থানীয়ভাবে বিক্ষোভও শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications