তিনি বহিরাগত নন, মমতার ভোটব্যাঙ্কই বাইরের, উত্তরবঙ্গের সভা থেকে 'সৎ' দিদিকে নিশানা অমিত শাহের
তিনি বহিরাগত নন, মমতার ভোটব্যাঙ্কই বাইরের, উত্তরবঙ্গের সভা থেকে 'সৎ' দিদিকে নিশানা অমিত শাহের
উত্তরবঙ্গের সভা থেকে প্রথাগতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। এদিন তিনি ফের একবার বহিরাগত ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, শান্তিতে ভোট করাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, তাই দিদি চেঁচেমেচি করছেন।

ভাষণের ১০ মিনিট মোদী-শাহ
অমিত শাহ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ নিয়েই কটাক্ষ করেন। তিনি বলেন, মমতা দিদি আজকাল কী আর ভাষণ দিচ্ছেন। যে সময় ভাষণ দিচ্ছেন, তার ১০ মিনিট বরাদ্দ করছেন প্রধানমন্ত্রী মোদী আর তাঁর নাম করে। কোনও সময় তাঁদের নিয়ে কুকথাও বলছেন।

বহিরাগত ইস্যুতে নিশানা
অমিত শাহ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত ইস্যুতে নিশানা করেন। তিনি বলেন, দিদি তাঁকে, প্রধানমন্ত্রীকে বহিরাগত বলছেন। অমিত শাহ বলেন, তিনি বহিরাগত নন, তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই দেশেই তাঁর চিতা জ্বলবে। কিন্তু ২ মে দিদির বিদায় নিশ্চিত বলে মন্তব্য করেন অমিত শাহ।

মমতার ভোট ব্যাঙ্ক বাইরের
অমিত শাহ এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক বাইরের। তিনিই বহিরাগতদের ভোটের ওপরে নির্ভর করে থাকেন। মন্তব্য করেছেন অমিত শাহ। তবে শুধু তৃণমূল নয়, কমিউনিস্ট এবং কংগ্রেসও বহিরাগতদের ভোটব্যাঙ্কের ওপরেই নির্ভরশীল। তিনি অভিযোগ করেন অনুপ্রবেশকারীরাই তিনদলের ভোটব্যাঙ্ক। অমিত শাহ বলেন, ২ মে বিজেপির সরকার তৈরি করে দিন। তাহলেই সিএএ লাগু করা হবে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন তৃণমূল সরকার রাজবংশীদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে।

উত্তরবঙ্গের সঙ্গে সৎ ব্যবহার
অমিত শাহ এদিন অভিযোগ করেন দিদি উত্তরবঙ্গের সঙ্গে সৎ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন এক্সপ্রেস জলপাইগুড়ি সঙ্গে উত্তরবঙ্গকে সংযুক্ত করা শিলিগুড়িতে একটি আইটি পার্ক স্থাপন করা হবে শিলিগুড়ির জন্য একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

শান্তিতে ভোট, তাই দিদির ক্ষোভ
এদিম অমিত শাহ বলেন, শান্তিতে ভোট হচ্ছে, তাই দিদি বারে বারে ক্ষোভ প্রদাশ করছেন। তিনি বলেন, বিজেপি চায় না বাংলায় নির্বাচনী হিংসা হোকষ অমিত শাহ বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে নির্বাচনী হিংসার অবসান ঘটাবে। মানুষকে আর এই হিংসার শিকার হতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications