প্রত্যেক ভারতীয়ের প্রয়োজন বিনামূল্যে ভ্যাকসিন, কেন্দ্রকে ফের বিঁধলেন মমতা

করোনার ভ্যাকসিন কেনার ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রের জন্য দু’টি আলাদা দর কেন? প্রশ্ন মমতার

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। যদিও ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সবসময় তা পাওয়া যাচ্ছে না বলে একটা অভিযোগ রয়েছে। যদিও গত কয়েকদিন আগে ভ্যাকসিন কেনার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এবার থেকে রাজ্যগুলি সরাসরি সংস্থা থেকে কিনতে পারবে। কিন্তু দু'টি ভিন্ন দরে কেন্দ্র ও রাজ্যেকে টিকা বিক্রি করবে সেরাম ইনস্টিটিউট। কেন্দ্রের জন্য টিকা প্রতি দাম ১৫০ টাকা। রাজ্যের ক্ষেত্রে তার দাম ৪০০ টাকা। কেন দামের এমন ফারাক? তা নিয়ে এবার টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্র এবং রাজ্যে ভ্যাকসিন কেনার দুই দাম কেন? সরব মমতা

কেন্দ্র এবং রাজ্যে ভ্যাকসিন কেনার দুই দাম কেন? সরব মমতা

কেন্দ্রের জন্য টিকা প্রতি দাম ১৫০ টাকা। রাজ্যের ক্ষেত্রে তার দাম ৪০০ টাকা। সেরাম ইনস্টিটিউটের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। প্রথম দিন থেকেই এই নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টিকার দর নিয়ে ফের টুইট করলেন তিনি। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ে দাবি, 'এক দেশ, এক দল, এক নেতৃত্বের কথা বলে বিজেপি। কিন্তু জীবন বাঁচাতে এক দরে টিকা দিতে পারে না। প্রতিটি ভারতীয়ের বিনামূল্যে টিকা প্রয়োজন। বয়স, জাতি, গোষ্ঠী, ভৌগলিক এলাকা নির্বিশেষে টিকার একটিই দাম নির্ধারণ করা উচিত। রাজ্য ও কেন্দ্রের জন্য দু'টি আলাদা দর হওয়া উচিত নয়'।

টিকা নিয়ে কেন্দ্রের ভূমিকাতে সরব মমতা

টিকা নিয়ে কেন্দ্রের ভূমিকাতে সরব মমতা

করোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগও এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোটের আগে ভ্যাকসিন কিনতে চেয়েছিলাম। কিন্তু তা দেওয়া হয়নি বলে অভিযোগ। সম্প্রতি করোনা ভ্যাকসিনের দাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ১ লা মে থেকে ১৮ বছর হলেই করোনার ভ্যাকসিন মিলবে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। নয়া দাম অনুযায়ী, খোলা বাজারে সেরাম টিকা প্রতি দাম নেবে ৬০০ টাকা। রাজ্যকে বিক্রি করা হবে ৪০০ টাকায়। কেন্দ্রের থেকে আগের মতোই টিকা পিছু ১৫০ টাকা দাম নেওয়া হবে। আর তা নিয়েই বিতর্ক। যেখানে গোটা দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে কেন এমন দাম নিয়ে বৈষ্যম্য? প্রশ্ন মমতার

বিনামূল্যে মিলবে ভ্যাকসিন

বিনামূল্যে মিলবে ভ্যাকসিন

রাজ্যের সমস্ত প্রাপ্তবয়স্কদের বিনা পয়সায় টিকা দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে আজ বৃহস্পতিবার এই ঘোষণা করেন তিনি। একই সঙ্গে করোনার বাড়বাড়ন্তের জন্যে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে আক্রমণ করে মমতা বলেন, "দিল্লি যদি ৬ মাস আগে থেকে টিকা দিত তাহলে আর কারও করোনা হত না। আমি নরেন্দ্র মোদীকে বললাম আমাকে ভ্যাকসিন দিন আমি বিনা পয়সায় সবাইকে দেব। এখন বলছেন ভ্যাকসিন নিজেরা জোগাড় করে নিন। কোথা থেকে পাব? আগেই তো সব টিকা বিদেশে পাঠিয়ে দেয়েছেন?" "এই করোনা পরিস্থিতির জন্য দায়ী নরেন্দ্র মোদীই", কটাক্ষ মমতার।

ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রী

ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যে ৯৩ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রের কাছে আরও ১ কোটি ভ্যাকসিন চাওয়া হয়েছে। সেগুলি দিতে দিতেই পরবর্তী ভ্যাকসিন চাওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সারা দেশে ১ মে থেকে ১৮ বছরের ওপরে সবার জন্য ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলেও, ভোটের কারণে রাজ্যে তা শুরু হবে ৫ মে থেকে।

রাজ্যে ভ্যাকসিনের জন্য ১০০ কোটির ফান্ড

রাজ্যে ভ্যাকসিনের জন্য ১০০ কোটির ফান্ড

মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন, রাজ্যে আপাতত ভ্যাকসিন কিনতে ১০০ কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে। রাজ্যের মানুষকে আতঙ্কিত না হয়ে মানবিক হওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, লকডাউন কোনও সমস্যার সমাধান নয়। মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন নাইট কার্ফুও কোনও সমস্যার সমাধান নয়। দুদিন আগেও মুখ্যমন্ত্রী একই জায়গায় সাংবাদিক সম্মেলন করেছিলেন। তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি সাংবাদিক সম্মেলন করছেন। কোনও রাজনৈতিক বৈঠক নয় বলেও জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+