যোগীকে ভোগী বললেন মমতা, নাম না করে অনুরাগ ঠাকুরকে আক্রমণ
যোগীকে ভোগী বললেন মমতা, নাম না করে অনুরাগ ঠাকুরকে আক্রমণ
মঙ্গলবারের দুই সভার মতোই বুধবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মূল লক্ষ্য বিজেপি। একইসঙ্গে বাম কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি। পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভোগী বলে আক্রমণ করেন তিনি।

যোগীকে ভোগী বলে আক্রমণ
এদিন কৃষ্ণনগরের সভা থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভোগী বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উনি ভোগ করলে আপত্তি নেই।

ভোটপ্রচারের যোগীর আক্রমণের জবাব
দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যাঁরা দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা সেইসব পরিবারের, দেশভাগের সময় তাঁরা পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ভারত ভাগ হয়েছিল সম্প্রদায়ের ভিত্তিতেই। মঙ্গলবার যোগী বলেছিলেন, অরবিন্দ কেজরিওয়ালের পর এবার হনুমান চালিশা পাঠ করবেন এআইএমআইএম নেতা ওয়াইসি। দিল্লির ভোট প্রচারের যোগীর বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলেছে
আপ। তার থেকেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ উল্লেখযোগ্য বলেই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অনুরাগ ঠাকুরকে আক্রমণ
এদিন কৃষ্ণনগরের সভা থেকে নাম না করে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত কয়েকদিন াগে দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে অনুরাগ ঠাকুরের একটি সভায় দেখা যায় স্লোগান উঠেছে দেশ কো গদ্দারোঁ কোে, গোলি মারো শালোঁ কো। এই ঘটনায় অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ব্যক্তিদের মন্ত্রীপদে থাকা নিয়েই প্রশ্ন তোলেন।

মানুষ বিজেপিকে তাড়াবে, বললেন মমতা
বিজেপির বিরুদ্ধে উড়ে এসে জুড়ে বসার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনাদের যেতে হবে, কারণ মানুষ তাড়াবে।

সকাল, বিকেল পাকিস্তানের নাম নিয়ে প্রশ্ন
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি নেতাদের মুখে সকাল থেকে বিকাল পাকিস্তানের নাম নিয়ে প্রশ্ন তোলেন।

বিল পাশে টাইম দিচ্ছে না সরকার
মমতা বন্দ্যোাপাধ্যায়ের অভিযোগ বিল পাশে কোনও সময় দিচ্ছে না সরকার। রাতে নতুন বিলের কথা বলে সকালেই পাশ করিয়ে নিচ্ছে। এর জন্য তাঁকে সকাল থেকে রাত দলের সাংসদদের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে বলে মন্তব্য করেছেন। মঙ্গলবারের মতো বুধবারেও তাঁর অভিযোগ কংগ্রেস, সিপিএম, বিজেপি, এক হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications