West Bengal By Election Result 2024: উপনির্বাচনে তৃণমূল-ঝড়ে শক্তি কমল বিজেপির! বিধানসভায় আসন বৃদ্ধি তৃণমূলের
West Bengal By Election Result 2024: কথায় বলে মর্নিং সোজস দ্য ডে। এদিন গণনা শুরু হতেই চার কেন্দ্রেই এগিয়ে যায়ট তৃণমূল কংগ্রেস। পোস্টাল ব্যালট থেকে শুরু করে প্রায় প্রতিটি রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থীরা তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীদের থেকে ব্যবধান বাড়িয়ে গিয়েছেন।
রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের চারটিতেই তৃণমূলের জয়ের ফলে বিধানসভায় তাদের শক্তিবৃদ্ধি হল। এর আগে লোকসভার সঙ্গে দুটি আসনে উপনির্বাচনে তৃণমূল দুটি আসনেই জয়লাভ করে। তবে ওই দুই আসন ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতেই ছিল।

কিন্তু চার আসনের উপনির্বাচনে ২০২১-এ তৃণমূল মানিকতলা আসনে জয় পেলেও বিজেপি বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আসনে জয়ী হয়েছিল। মানিকতলায় তৃণমূলের সাধন পাণ্ডের মৃত্যু হওয়ায় এবং বাগদা, রাণাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আসনে বিজেপির টিকিটে জয়ী হওয়া বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদে ইস্তফা দিয়ে তৃণমূলের হয়ে যথাক্রমে বনগাঁ, রাণাঘাট এবং রায়গঞ্জ লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তাঁরা কেউ জয়ী হতে পারেননি।
বিধানসভা নির্বাচনে তৃণমূল এঁদের মধ্যে থেকে রায়গঞ্জে কৃষ্ণ কৃষ্ণ কল্যাণীকে এবং রাণাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করে। তাঁরা দুজনেই জয়লাভ করেছেন। এদিন ফল ঘোষণার আগেই রায়গঞ্জে বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস।
এদিন গণনা শুরুর আগেই মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অভিযোগ করেন, তাঁর কেন্দ্রের অন্তত ৮০ শতাশ বুথে রিগিং রয়েছে। সেই পরিস্থিতিতে ফল কী হতে পারে তা সহজেই অনুমেয়। অন্যদিকে বাগদায় গণনা কেন্দ্রে কাছে ভোট থেকেই উপস্থিত ছিলেন বনগাঁ কেন্দ্রের বিজেপি সাংসদ তথা জাহাজ প্রতিমন্ত্রী। তিনি গণনা কেন্দ্রে কারচুপি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমে ১৮ থেকে ১২ হয়েছিল। এবার বিধানসভায় বিজেপির আসন সরকারি ভাবে তিন কমে গেল। কারণ এই তিন কেন্দ্রের বিধায়করা বিধানসভা নির্বাচনের পরে ধীরে ধীরে তৃণমূলের পথে পা বাড়িয়েছিলেন।
বৃহস্পতিবার বিকেলে মুম্বই যাত্রার আগে মুখ্যমন্ত্রী কয়েকটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ২০২১-এর পুরনো মারধরের ছবি বারে বারে সম্প্রচার করে দেখিয়ে উপনির্বাচনে প্রভাব ফেলার চেষ্টার অভিযোগ করেছিলেন। কিন্তু সেই ছবি যে উপনির্বাচনে কোনও প্রভাব ফেলতে পারেনি, এই ফলাফল থেকে তা পরিষ্কার হয়ে গিয়েছে। তৃণমূলের তরফে এই চার কেন্দ্রে জয়ের জন্য সেখানকার মানুষজনকে অভিনন্দন জানানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল প্রার্থী রায়গঞ্জে প্রায় ৫০ হাজার ভোটে, রাণাঘাট দক্ষিণে ৩৫ হাজার ভোটে, বাগদায় ৩০ হাজার ভোটে এবং মানিকতলায় প্রায় ৩৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। গণনা শেষ হয়েছে। অপেক্ষা জয় ঘোষণার।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications