Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

bengal Budget 2023: রাজ্য বাজেট পেশের দিন পিছল বাংলায়! কিন্তু কেন জানেন?

বাংলায় পিছিয়ে গেল বাজেট ( bengal Budget 2023) অধিবেশন! এর আগেও বেশ কয়েকটি দিন নিয়ে আলোচনা হলেও তা পিছিয়ে যায়। এরপর আগামী ১০ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে চূড়ান্ত করা হয়।

West bengal Budget 2023: বাংলায় পিছিয়ে গেল বাজেট ( bengal Budget 2023) অধিবেশন! এর আগেও বেশ কয়েকটি দিন নিয়ে আলোচনা হলেও তা পিছিয়ে যায়। এরপর আগামী ১০ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে চূড়ান্ত করা হয়। কিন্তু সেদিনটিকেই পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট (West bengal Budget) পেশ হতে পারে। কিন্তু হঠাত বারবার কেন দিনের পরিবর্তন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাজেট খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম মেনেই তা হবে।

বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

গত ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট (Budget 2023) পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একাধিক ইস্যুকে মাথায় রেখেই এই বাজেট (Budget) পেশ করেন তিনি। নিয়ম অনুযায়ী এরপরেই রাজ্য বাজেট পেশ হয়। সেই মতো আগামী ৬ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে ঠিক ছিল। কিন্তু সেদিন পরিবর্তন করা হয়। ঠিক হয় ৮ ফেব্রুয়ারি অধিবেশন শুরু হবে। মাঝে ১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু জল্পনাও তৈরি হয়। কিন্তু সমস্ত তারিখ বাতিল হয়েছে। আর তা হয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে বলে সিদ্ধান্ত বলে বিধানসভা সূত্রে জানা যাচ্ছে।

বাজেট পিছিয়ে যাওয়া নিয়ে জোর চর্চা

বাজেট পিছিয়ে যাওয়া নিয়ে জোর চর্চা

নিয়ম অনুযায়ী রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয় অধিবেশন। গত কয়েকবছরে বিধানসভায় রাজ্যপাল আসা নিয়ে নজিরবিহীন সংঘাত দেখা গিয়েছে। তবে এবার সিভি আনন্দ বোস বাংলার নতুন রাজ্যপাল হিসাবে এসেছে। প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের সঙ্গে সম্পর্ক তাঁর ভালো। এই অবস্থায় বাজেট অধিবেশন শুরুতে তিনি ভাষণ রাখবেন বলেই মনে করা হচ্ছে। এরপর ১০ এবং ১৩ তারিখ রাজ্যপালের বক্তব্যের ভিত্তিতে আলোচনা হবে। আর সেই কারণেই কি বাজেট পিছিয়ে ১৫ তারিখ করা হল? জোর চর্চা।

ভিন রাজ্যে প্রচারে যাবেন মমতা

ভিন রাজ্যে প্রচারে যাবেন মমতা

যদিও অন্য একটি সূত্রে খবর, চলতি মাসের আগামী সপ্তাহেই ত্রিপুরায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মেঘালয়তেও বিধানসভা নির্বাচনের প্রচারে যোগ দেবেন তিনি। আর সেই সময় বাজেট অধিবেশনের দিন ঘিরে সমস্যা তৈরি হয়। মুখ্যমন্ত্রী সফরসূচি পরিবর্তনের প্রয়োজন হয় পড়ে বলেও দাবি করা হচ্ছে। আর সেই সফরসূচিতে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণেই বিধানসভায় বাজেট পেশের দিনের রদবদল! যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি রাজ্য প্রশাসনের তরফে।

তবে এবার বাংলার বাইরে ত্রিপুরা এবং মেঘালয়কে পাখির চোখ করেছে তৃণমূল। প্রার্থীও ঘোষণা করা হয়েছে। এবার ময়দানে নেমে প্রচার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+