বাংলার বিভিন্ন এলাকা থেকে বিজেপি নেতাদের ঝুলন্ত দেহ উদ্ধার! প্রবল চাঞ্চল্য বঙ্গ রাজনীতি জুড়ে

কয়েকদিন আগেই হেমতাবাদ কাণ্ডে প্রবল ক্ষোভে ফুঁসে ওঠে বিজেপির রাজ্য নেতৃত্ব। এরপর এদিন সকাল থেকে রাজ্যের একের পর এক জায়গা থেকে বিজেপি নেতাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের খবর আসতে থাকে।

সাগরে কোন অবস্থায় উদ্ধার মৃতদেহ?

সাগরে কোন অবস্থায় উদ্ধার মৃতদেহ?

সুন্দরবনের সাগরে স্থানীয় নেতা গৌতম মণ্ডলের মৃতদেহ উদ্ধার হয়েছে। এলাকার ২ নম্বর হাটখোলা এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি গৌতম মণ্ডলকে বাড়ির অনতিদূরের একটি জঙ্গলে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। খবর পেয়েই পুলিশ পৌঁছয়, পৌঁছন বিজেপি নেতা কর্মীরা।

 মৃত্যু ঘিরে সন্দেহ

মৃত্যু ঘিরে সন্দেহ


একদিকে বিজেপি নেতার মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে পুলিশ, অন্যদিকে, সাগরের স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত গুণ্ডারা ওই নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। প্রমাণ লোপাটের জন্য তাঁর মরদেহ গাছে ঝোলানো হয়েছে বলে বিজেপির দাবি। এদিকে, আত্মহত্যা নাকি খুন , বিজেপি নেতার মৃত্যু ঘিরে এই প্রশ্ন ফের একবার চাগাড় দিচ্ছে এলাকায়।

 মেদিনীপুরে উদ্ধার দেহ

মেদিনীপুরে উদ্ধার দেহ

এদিকে, ২৪ পরগনার পর পূর্ব মেদিনীপুরে এদিন আরও এক বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার হয়েছে। সেখানের এক বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এদিন। বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে একটি গাছে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বলে খবর।

 মেদিনীপুরের ঘটনা নিয়ে বিজেপির দাবি

মেদিনীপুরের ঘটনা নিয়ে বিজেপির দাবি

এদিকে, মেদিনীপুরে বিজেপি নেতার এই মৃত্যুতেও তৃণমূল জড়িয়ে রয়েছে বলে দাবি বিজেপির। বিজেপির তরফে দাবি করা হচ্ছে, যে পূর্ণচন্দ্র দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়। যদিও নেতার বাড়ির লোকজনের দাবি প্রতিবেশীর সঙ্গে কোন্দলের জেরেই এই খুন । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+