অমিত শাহ এবার প্রতি মাসে ১ সপ্তাহের কর্মসূচি নিয়ে বাংলায় আসবেন! মমতার পায়ের তলার মাটি কাড়তে বিজেপির তৎপরতা

অমিত শাহ এবার প্রতি মাসে ১ সপ্তাহের কর্মসূচি নিয়ে বাংলায় আসবেন! মমতার পায়ের তলার মাটি কাড়তে বিজেপির তৎপরতা

অমিত শাহ থেকে জেপি নাড্ডার প্রতি মাসে বাংলার বুকে আসাকে মোটেও ভালোভাবে নেয়নি তৃণমূল। আক্রমণ শানিয়ে পার্টির এই নেতাদের 'বহিরাগত' বলে দাবি করতে থাকে। এরপর কার্যত মমতার ঘরে ভাঙন ধরিয়ে দলের তাবড় হেভিওয়েটদের বিজেপি স্বাগত জানায় ১৯ ডিসেম্বরের 'শাহী' সভায়। এরপর তৃণমূলকে টার্গেটে রেখে কার্যটচ কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে বঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষ দাবি করেছেন যে এবার অমিত শাহের বাংলা সফরের দৈর্ঘ্য আরও বাড়বে।

অমিত শাহ, 'বহিরাগত' তকমা ও বঙ্গ সফর

অমিত শাহ, 'বহিরাগত' তকমা ও বঙ্গ সফর

এর আগে, বঙ্গবিজেপির নেতা দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে বাংলার সফরে প্রতি মাসেই দিল্লির নেতারা আসবেন। আর সেই তালিকায় অবশ্যই আগে রয়েছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। এমন এক পরিস্থিতিতে এবারে অমিত শাহের সফরে সবচেয়ে বড় চমক হিসাবে ছিল বিজেপিতে শুভেন্দু সহ তাবড় নেতাদের যোগদান। এরপর অমি শাহের বঙ্গ সফর ঘিরে বক্তব্য তুলে ধরেছেন দিলীপ ঘোষ।

এক মাসে এক সপ্তাহ!

এক মাসে এক সপ্তাহ!

এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষৎকারে বঙ্গবিজেপির প্রধান দিলীপ ঘোষ জানিয়েছেন, ২০২১ সাল থেকে এবার অমিত শাহের বঙ্গ সফরের সময়সীমা বাড়বে। প্রতি মাসে তিনি এবার ১ সপ্তাহের জন্য রাজ্যে আসবেন। আর সপ্তাহব্যাপীই যে বিজেপির কর্মসূচি থাকবে, তা বালাই বাহুল্য।

বিজেপির রিভিউ মিটিং

বিজেপির রিভিউ মিটিং

জানা গিয়েছে, নিউটাউমের বিলাসবহুল এক হোটেলে গতরাতেই বৈঠকে বসেন অমিত শাহ। সেখানে দলীয় কর্মকর্তা থেকে শুরু করে বঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষও হাজির ছিলেন। বাংলার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কতদূর কাজ এগিয়েছে তার আলোচনা ও রিভিউ এই মিটিংয়ে সম্পন্ন হয়।

 দিল্লি যাচ্ছেন শুভেন্দু!

দিল্লি যাচ্ছেন শুভেন্দু!

এদিকে, খবর শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই দিল্লি গিয়ে পার্টির বাকি নির্বাচনী গেমপ্ল্যানের নকশা স্থির করতে বলা হয়েছে। আজ অমিত শাহ বোলপুরে যখন সফর করবনে, ততক্ষমে দিল্লির জন্য প্রস্তুতি নিতে দেখা যাবে দলের নবনিযুক্ত সৈনিক শুভেন্দু অধিকারীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+