বাংলার ৪৮ টি বিধানসভা আসনে বিজেপির ভরসা 'ট্রাবল শ্যুটার' নরোত্তম মিশ্র! বিতর্ক থাকলেও এই নেতায় আস্থা কোন খাতে

বাংলার ৪৮ টি বিধানসভা আসনে বিজেপির ভরসা 'ট্রাবল শ্যুটার' নরোত্তম মিশ্র! বিতর্ক থাকলেও এই নেতায় আস্থা কোন খাতে

বাংলায় এসেই লাভ জেহাদ নিয়ে মুখ খুলে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন 'রাজ্যে গো সংরক্ষণ , লাভ জেহাদ আইন নিয়ে সিদ্ধান্ত নেবে দল'। বক্তব্য নিয়ে বিতর্ক উঠলেও, এই নেতাই বহুবার বিজেপিকে বহু সমস্যা থেকে বের করে এনেছেন। আর মধ্যপ্রদেশ থেকে আসা কৈলাস বিজয়বর্গীয়, অপবিন্দ মেননের পর বাংলার বুকে আরও এক মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্রকে তুলে এনে ছে বিজেপি। যে নরোত্তম মিশ্র চম্বল শাসন করে এসেছেন।

বাংলার ৪৮ বিধানসভা আসন ও নরোত্তম মিশ্র

বাংলার ৪৮ বিধানসভা আসন ও নরোত্তম মিশ্র

বাংলা জুড়ে ২০১৯৪ এর মধ্যে ৪৮টি বিধানসভা আসনের দায়িত্বে রয়েছেন নরোত্তম মিশ্র। যিনি বহু জায়গায় বিজেপিকে তাবড় জয় দিয়ে এসেছেন। দক্ষ প্রশাসক হিসাবে মধ্যপ্রদেশের এই নেতার ব্যপক প্রসিদ্ধি রয়েছে। গতকালই পশ্চিমবঙ্গে তিনি পা রাখেন।

কোন কোন এলাকায় নরোত্তম মিশ্র?

কোন কোন এলাকায় নরোত্তম মিশ্র?

মূলত, কালনা, বর্ধমান শহর সহ একাধিক জায়গার দায়িত্বে রয়েছেন নরোত্তম মিশ্র। আসানসোল ও বর্ধমানের অন্তর্গত আসনগুলিকে তিনি দেখভাল করবেন । তাঁর কর্মসূচিতে থাকছে একাধিক মিছিল ও দলীয় নেতাদের সঙ্গে বৈঠক।

অনুব্রত -সিদ্দিকুল্লাহ সংঘাত ও নরোত্তমের প্রবেশ

অনুব্রত -সিদ্দিকুল্লাহ সংঘাত ও নরোত্তমের প্রবেশ

মূলত, বর্ধমানের এলাকার দখল নিয়ে এর আগেই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, 'বীরভূমের গরম হাওয়া বর্ধমানে' চলবে না। তৃণমূলের অন্দরে অনুব্রত-সিদ্দিকুল্লাহ সংঘাতে র মাঝে বর্ধমানের জমিতে বিজেপির তরফে নরোত্তম মিশ্রর প্রবেশ অনেকেই বেশ প্রাসঙ্গিক হিসাবে দেখছে। এখানে, দলীয় সংগঠন পোক্ত করা ও বিরোধী শিবির তৃণমূলকে মেপে নিতেই বিজেপির এই ট্রাবল শ্যুটারের আগমন বলে দাবি অনেকের।

 ট্রাবল শ্যুটার নরোত্তম ও বিজেপির সাফল্যের খতিয়ান

ট্রাবল শ্যুটার নরোত্তম ও বিজেপির সাফল্যের খতিয়ান

২০১৭ উত্তরপ্রদেশ বিধানসবা নির্বাচনে বুন্দেলখন্ডের দায়িত্বে ছিলেন নরোত্তম মিশ্র। চম্বল এলাকা এককালে শাসন করে আসা বিজেপির এই নেতা সেইবার বিজেপিকে বুন্দেলখন্ডের ৫২ টি আসন এনে দেন। যার হাত ধরে যোগী সরকারের প্রবল উত্থান গোটা দেশ দেখেছে। এছাড়াও মধ্যপ্রদেশে শিবরাজ সিং সরকারের গঠন ও বিজেপিতে জ্যোতিরাদিত্যর প্রবেশ নিয়ে যখন একাধিক বিজেপি নেতা ক্ষুব্ধ ছিলেন, তখন তাঁদের বাড়ি গিয়ে দলের তরফে ড্যামেজ কন্ট্রোল করেন নরোত্তম। এরপর গুজরাতের ভোটের দায়িত্ব দল নরোত্তমের কাঁধে দেয়। সেখানে দক্ষিণ গুডরাত কেন্দ্রেও বাজিমাত করেন তিনি। বিজেপির অন্দর অনেকটাই দক্ষিণ গুজরাত কেন্দ্রে পোক্ত করে দিয়ে আসেন তিনি। এমন এক পরিস্থিতিতে এবার বর্ধমান , আসানসোলের মতো অবাঙালি বলয়ে নরোত্তমকে রেখে ভোটযুদ্ধ মাত করতে চাইছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+