নন্দীগ্রামে ভোটের দিন মমতা কি নিজে হাজির থাকতে চলেছেন মেগা ব্যাটলগ্রাউন্ডে, তুঙ্গে জল্পনার পারদ
নন্দীগ্রামে ভোটের দিন মমতা কি নিজে হাজির থাকতে চলেছেন মেগা ব্যাটলগ্রাউন্ডে, তুঙ্গে জল্পনার পারদ
শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিয়েই জানিয়েছিলেন যে ভোটের দিন যাতে তাঁকে নন্দীগ্রাম ছেড়ে বের হতে না হয়, তার জন্যই তিনি হলদিয়া থেকে নিজের ভোটকেন্দ্র নন্দীগ্রামে এনেছেন। সাফ বার্তায় কার্যত শিশির পুত্র জানিয়েছিলেন ১ এপ্রিল তিনি নন্দীগ্রামের মাটি ছাড়ছেন না। আর এবার সূত্র মারফৎ উঠে আসছে ১ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা।

মমতা বন্দ্যোপাধ্যায় ও নন্দীগ্রামে ভোট
প্রসঙ্গত, ১ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ও নন্দীগ্রামের মাটি ছেড়ে সম্ভবত কোথাও যাবেন না। এক বেসরকারি সংবাদমাধ্যমে এমনই তথ্য দিচ্ছে। তবে গোটাটাই জল্পনা স্তরে। এখনও পর্যন্ত তৃণমূলের তরফে এই নিয়ে কোনও বক্তব্য রাখা হয়নি। যদিও জানা গিয়েছে নন্দীগ্রামে প্রচারে ঝড় তুলতে তৃণমূল কংগ্রেস একের পর এক স্টান্স নেবে। তার জন্য মমতার সফরসূচিও তৈরির।

নন্দীগ্রামে প্রচারে কবে যাবেন মমতা?
নন্দীগ্রামের বুকে প্রচারে আগামী ২৭ তারিখ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা এগরা,পটাশপুর, তমলুক, কাঁথি, হলদিয়া, নন্দকুমার সহ একাধিক জায়গায় সভা করেছেন। নতুন সূচি অনুযায়ী, নন্দীগ্রামে ভোটের ঠিক আগে আগে মমতা সেখানে সফর করবেন। আর তার সঙ্গেই তিনি সেখানে ভোটগ্রহণ পর্যন্ত থেকে যাবেন কি না, তা নিয়ে জল্পনা হয়েছে।

নন্দীগ্রামে মমতার কোন স্ট্র্যাটেজি?
শোনা যাচ্ছে ২৭ মার্চ নন্দীগ্রামে মমতা পৌঁছলেও সম্ভবত ২৮ তারিখ থেকে তিনি প্রচারে নামতে পারেন। নয়া সূচি অনুযায়ী মতা নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ ব্লকে সভা ও দুটি রোড শো করবেন। এমনই দাবি সূত্রের। এছাড়াও নন্দীগ্রাম কেন্দ্রিক বেশ কিছু গ্রামে সভা করার কথা রয়েছে মমতার।

নন্দীগ্রামে প্রার্থীও সামনে থেকে লড়াইয়ের হাতছানি মমতার
নন্দীগ্রামের বুকে গত ১০ তারিখ মনোনয়ন জমার দিন সন্ধ্যে বেলায় আহত হন মমতা। সেই দিন গুরুতর আহত মমতাকে রাতারাতি কলকাতায় নিয়ে আসা হয়। তারপর তাঁর প্রচার সূচিতে একাধিক রদবদল হয়। প্রসঙ্গত, নন্দীগ্রামে যেমন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই এই আসন তাঁর কাছে একেবারে নতুন। অন্যদিকে দলের সুপ্রিো হিসাবে এটা যেমন শুভেন্দুর বিরুদ্ধে তাঁর প্রেস্টিজ ফাইট , তেমনই মমতা এই কেন্দ্রের অন্যতম স্টার প্রচারক।

১ তারিখ এপ্রিল ফুলের বার্তা
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন, নন্দীগ্রামের বুকে ১ তারিখ একফুলকে (পদ্ম শিবির) কে 'এপ্রিল ফুল' করে দিতে হবে।












Click it and Unblock the Notifications