জটু লাহিড়ির পথে এবার হাওড়ার আরও এক তৃণমূল বিধায়ক, মোদীর ব্রিগেডেই যোগদানের সম্ভাবনা

জটু লাহিড়ির পথে এবার হাওড়ার আরও এক তৃণমূল বিধায়ক, মোদীর ব্রিগেডেই যোগদানের সম্ভাবনা

জটু লাহিড়ির পথে তৃণমূল কংগ্রেসের আরও এক তৃণমূল কংগ্রেস বিধায়ক। এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন সাঁকরাইলের তৃণমূল কংগ্রেস বিধায়ক শীতল সর্দার। শুক্রবার রাতেই তিনি মুকুল রায়ের সঙ্গে দেখা করেন। সূত্রের খবর আজ বিকেলে অথবা রবিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে যোগ দিতে পারেন শীতল সর্দার। নিজের সঙ্গে সাঁকরাইলের এক ঝাঁক তৃণমূল কংগ্রেস কর্মীকে নিয়ে বিজেপিতে যোগ দেবেন তিনি। টিকিট না পেয়েই তাঁর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

বিজেপিতে শীতল সর্দার

বিজেপিতে শীতল সর্দার

এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন হাওড়ার সাঁকরাইলের তৃণমূল কংগ্রেস বিধায়ক শীতল সর্দার। গতকাল রাতে মুকুল রায়ের সঙ্গে দেখা করেন তিনি। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদালের জল্পনা পারদ চড়ছিল। অবশেষে জটু লাহিড়ির বিজেপিতে যোগদানের খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলের শীতল। বিজেপিতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন জটু লাহিড়ির সিদ্ধান্ত থেকেই তিনি সাহস পেয়েছেন।

ব্রিগেডে যোগদানের সম্ভাবনা

ব্রিগেডে যোগদানের সম্ভাবনা

সূত্রের খবর সাঁকরাইলের বিধায়ক একা নন, তিনি নিজের বেশ কিছু অনুগামীকে নিয়ে বিজেপিতে যোগ দেবেন। শনিবার বিকেলে অথবা রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা ইভেন্টে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। এই নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এই নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে। রাজনৈতিক মহলের মনে হাওড়ায় একাধিক বিজেপি নেতার বিজেপিতে যোগদানের নেপথে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত থাকতে পারে।

বিজেপিতে জটু লাহিড়ি

বিজেপিতে জটু লাহিড়ি

টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শিবপুরের দাপুটে তৃণমূল কংগ্রেস বিধায়ক জটু লাহিড়ি। কাউকে না জানিয়েই তিনি তিনি একা নিজে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি করেছেন। শিবপুর কেন্দ্র এবার মনোজ তিওয়ারিকে প্রার্থী করেছে বিজেপি। তাতে ক্ষুব্ধ বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক। তিনি অভিযোগ করেছেন দলে তিনি বঞ্চিত সেকারণেই বিজেপিতে যোগ দানের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রার্থী নিয়ে অসন্তোষ

প্রার্থী নিয়ে অসন্তোষ

তৃণমূলের প্রার্থী তালিকায় থেকে একাধিক হেভিওয়েটের নাম বাদ গিয়েছে। তালিকায় নেই একাধিক দাপুটে বিধায়কের নাম। তাতেই ক্ষোভ বেড়েছে শাসক দলের। তারকাদের প্রার্থী করা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আসানসোল, ব্যারাকপুর, বাঁকুড়া, সোনামুখী সহ একাধিক কেন্দ্রে বিদ্রোহী হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। তাঁরা তারকা প্রার্থীদের বহিরাগত বলে আক্রমণ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+