মোদীর সভার আগে বিজেপির বাসে পাথরবৃষ্টি! ক্রমেই তাতছে অধিকারীগড়

মোদীর সভার আগে বিজেপির বাসে পাথরবৃষ্টি! ক্রমেই তাতছে অধিকারীগড়

এদিন দুপুরে হলদিয়ায় দলীয় সভায় পারদ চড়াতে চলেছেন নরেন্দ্র মোদী। তিনি সেখান থেকেই বাংলার ২০২১ নির্বাচনে ভোটের প্রচার তুঙ্গে রাখবেন বলে মনে করা হচ্ছে। এদিকে, তাঁর সভার আগে ক্রমেই পারদ চড়তে শুরু করেছে মেদিনীপুরে।

 বিজেপি সমর্থকদের বাসে হামলা

বিজেপি সমর্থকদের বাসে হামলা

মেদিনীপুর শহর লাগোয়া এক এলাকায় এদিন বিজেপি সমর্থকদের বাসে মুহুমুহু পাছর ছোঁড়া হয়েছে। সেখানে বিজেপির গাড়ি ভাঙচুর করা হয়। এমন এক ঘটনার জেরে অভিযোগ গিয়েছে তৃণমূলের দিকে।

নন্দকুমারে ফ্লেক্স ছেঁড়া হল!

নন্দকুমারে ফ্লেক্স ছেঁড়া হল!

হলদিয়ায় সভার আগে ক্রমেই তেতে উঠেছে অধিকারীগড় মেদিনীপুর। সেখানে নন্দকুমারে ইতিমধ্যেই বিজেপির ফ্লেক্স ছেঁড়া হয়েছে। এক্ষেত্রেও বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে।

হামলার জেরে গুরুতর অসুস্থ ২

হামলার জেরে গুরুতর অসুস্থ ২

এদিকে. মোদীর সভার আগে নন্দীগ্রামের কমলপুরে বিজেপির প্রস্তুতি সভায় হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেখানে আহত হয়েছেন ৫ জন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনকদের তমলুক জেলা হাসপাাতালে ভর্তি করা হয়েছে।

 দিলীপের বার্তা শুভেন্দুকে নিয়ে

দিলীপের বার্তা শুভেন্দুকে নিয়ে

এদিকে, শুভেন্দু অধিকারী ইস্যুতে তৃণমূলের ভাবগতিকে বেজায় ক্ষুব্ধ বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, শুভেন্দুর সঙ্গে যা ইচ্ছে তাই করছে তৃণমূল। ওঁর পরিবারকে অপমান করা হয়েছে। দিলীপ ঘোষের দাবি,'কোনও যোগ্য লোক'কে তৃণমূল দলে থাকতে দেবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+